সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২৪ মে ২০২৫, ০৫:২৯ পিএম
আপডেট : ২৬ মে ২০২৫, ০৮:২৬ পিএম
অনলাইন সংস্করণ

কলেজ ছাত্রদলের কমিটিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম থাকার গুঞ্জন

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাহ মো. আরাফাত হোসেন। ছবি : সংগৃহীত
নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাহ মো. আরাফাত হোসেন। ছবি : সংগৃহীত

সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের কমিটিতে সভাপতি হিসেবে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা শাহ মো. আরাফাত হোসেনের নাম আলোচনায় রয়েছে— এমন গুঞ্জনে তোলপাড় চলছে সংগঠনের অভ্যন্তরে। এতে ক্ষুব্ধ হয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ছাত্রদলের একাধিক নেতাকর্মী।

সূত্র জানায়, শাহ মো. আরাফাত হোসেন পূর্বে সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রলীগের মিঠুন ব্যানার্জি ও আবু তাহের রাজ নেতৃত্বাধীন কমিটিতে সহসভাপতি (৩য়) হিসেবে দায়িত্ব পালন করেছেন। হঠাৎ করে তার ছাত্রদলের কমিটিতে সভাপতি হিসেবে আসার খবর ছড়িয়ে পড়ায় প্রশ্ন উঠেছে— একজন আদর্শিক প্রতিপক্ষ সংগঠনের সাবেক নেতাকে ছাত্রদলের নেতৃত্বে বসানো কতটা যৌক্তিক?

এ বিষয়ে ছাত্রদলের একাধিক নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, যারা দুঃসময়ে রাজপথে থেকে মামলা-হামলা মাথায় নিয়ে দলের পতাকা ধরে রেখেছে, তাদের বাদ দিয়ে ছাত্রলীগ থেকে আসা ব্যক্তিকে নেতৃত্বে আনার অর্থ হচ্ছে দলের আদর্শে আঘাত হানা।

আরেকজন বলেন, ছাত্রদল কি এখন ছাত্রলীগ নেতাদের পুনর্বাসনের কেন্দ্র হয়ে গেছে? দলের প্রতি দীর্ঘদিনের ত্যাগ-তিতিক্ষা তাহলে কোথায় গেল?

তারা দাবি করেন, এ ধরনের সিদ্ধান্ত দলীয় শৃঙ্খলা ও ঐতিহ্যের পরিপন্থি। তারা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অনতিবিলম্বে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। অন্যথায়, তৃণমূলের নেতাকর্মীরা সংগঠনের স্বার্থে কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন।

এ বিষয়ে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে আরাফাত হোসেন বলেন, আমার নাম আরাফাত রহমান, হোসেন না। আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। যার কথা বলা হচ্ছে, সে এইচএসসি প্রথম বর্ষের ছাত্র এবং মিঠুন ব্যানার্জির কমিটিতে ছিল।

আমি নিজে সাতক্ষীরা ডে নাইট কলেজ থেকে পড়াশোনা করেছি এবং সেখান থেকেই এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছি।

তিনি আরও বলেন, ছাত্রলীগের সরকারি কলেজ কমিটির যে তালিকা প্রকাশ করা হয়েছে, সেটা এডিট করে আমার নাম বসানো হয়েছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে বিতর্কিত করতে মিথ্যাচার করা হয়েছে এবং সেই তালিকা বানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১০

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১১

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১২

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৩

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১৪

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৫

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৬

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১৭

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৮

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৯

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

২০
X