সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৪ মে ২০২৫, ১১:১৯ পিএম
অনলাইন সংস্করণ

রোগী সেজে হাসপাতালে দুদকের অভিযান, অতঃপর...

সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান। ছবি : কালবেলা
সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান। ছবি : কালবেলা

রোগী সেজে জামালপুরে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন। এসময় রোগীদের খাবারসহ নানা অব্যবস্থাপনার চিত্র দৃষ্টিগোচর হয়।

শনিবার (২৪ মে) সকাল সাড়ে ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত টানা ৪ ঘণ্টা অভিযান পরিচালনা করে দুদকের জামালপুর সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল।

এতে নেতৃত্ব দেন জামালপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. জিহাদুল ইসলাম। সঙ্গে ছিলেন আরেক উপসহকারী পরিচালক মো. আতিউর রহমান।

অভিযানকালে দেখা যায়, হাসপাতালে আবাসিক রোগীদের জন্য বরাদ্দকৃত মুরগির মাংস ২১০ গ্রামের পরিবর্তে ১১২ গ্রাম দেওয়া হয়েছে। এছাড়াও ওষুধ বিতরণে অনিয়ম ও নিয়োগপ্রাপ্ত ঠিকাদার প্রতিষ্ঠানের কার্যক্রমে ব্যাপক উদাসীনতা পান কর্মকর্তারা।

জামালপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. জিহাদুল ইসলাম বলেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রথমে রোগী সেজে হাসপাতালের বিভিন্ন স্থান পরিদর্শন করি। এরপর বিভিন্ন শাখায় গিয়ে নানা অনিয়ম দেখতে পাই। এসময়, অনিয়মের সব তথ্য কর্তৃপক্ষের কাছে প্রেরণের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, অভিযান শুরুর পূর্বে দুই ঘণ্টা রোগী সেজে প্রথমে তথ্য সংগ্রহ করি আমরা দুদক কর্মকর্তারা। পরে অভিযানের সময় হাসপাতালের প্রধান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবাশীষ রাজ বংশী এবং আবাসিক মেডিকেল অফিসার ডা. বিচিত্রা রানীকে অনুপস্থিত পাই।

এ সময় দুদক কর্মকর্তাদের হাসপাতাল সংক্রান্ত সব তথ্য দিয়ে সহযোগিতা করেন মেডিকেল অফিসার নুরে আলম সৈকত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ১০ ও ১১ জুন অনুষ্ঠিত হবে ২০তম বাংলাদেশ ডেনিম এক্সপো

মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ

আল-মুসলিম গ্রুপে গণছাঁটাই, চাকরি হারালেন ১ হাজার ৮৬৮ শ্রমিক

প্রীতি ম্যাচে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের হট্টগোল

‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানে মুখর দিল্লি 

হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত আরও ১০৩২

শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ-দ্বীনের বিরুদ্ধে ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী

শেরপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা রুখে দিল বিজিবি

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের সংকট মোকাবিলায় কাজ করছে সরকার : অর্থ উপদেষ্টা

৩২০ কোটিতে বিশ্বকাপ দেখানোর স্বত্ব কিনল যে চ্যানেল

১০

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

১১

ককরোচ জনতা পার্টির ‘জেন-জি’ বিক্ষোভে উত্তাল দিল্লি, নিরাপত্তা জোরদার

১২

বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ / ১১ জনকে বাংলাদেশে ঢুকতে দেয়নি বিজিবি

১৩

বিজিবির বাধায় পুশইনের চেষ্টা ব্যর্থ, ৩৩ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

১৪

ভারতের মাটিতে আজ ভারতকে হারাতে প্রস্তুত বাংলাদেশ

১৫

বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা নামাতে গিয়ে প্রাণ গেল কিশোরের

১৬

পরিচালক প্রার্থীদের কাছে তামিমের অনুরোধ

১৭

বাংলাদেশ-ভারতের লড়াই কি শুধুই ট্রফির?

১৮

প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

১৯

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি-লঞ্চ চলাচল বন্ধ

২০
X