টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২৬ মে ২০২৫, ০৯:১৬ এএম
আপডেট : ২৬ মে ২০২৫, ০৯:৩২ এএম
অনলাইন সংস্করণ

টেকনাফের অপহরণ চক্রের অন্যতম হোতা গ্রেপ্তার

শীর্ষ মানবপাচার ও অপহরণচক্রের অন্যতম হোতা আব্দুল আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : সংগৃহীত
শীর্ষ মানবপাচার ও অপহরণচক্রের অন্যতম হোতা আব্দুল আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : সংগৃহীত

কক্সবাজারের টেকনাফের উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ার শীর্ষ মানবপাচার ও অপহরণচক্রের অন্যতম হোতা আব্দুল আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৫ মে) রাত সাড়ে ৮টার দিকে পৌরসভার ইসলামাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আব্দুল আলী বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী জুম্মা পাড়ার মৃত নওশেদ আলী ছেলে।

টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ইসলামাবাদ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একাধিক মামলার আসামি আব্দুল আলীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

তিনি আরও বলেন, গ্রেপ্তার আব্দুল আলী মানবপাচার ও অপহরণ করে মুক্তিপণ আদায়কারী একটি চক্রের অন্যতম হোতা। তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মাদক, অপহরণ ও মানবপাচার আইনে ৯টি মামলা রয়েছে। আসামিকে সংশ্লিষ্ট মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

১০

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১১

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

১২

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

১৩

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

১৪

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৫

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

১৬

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

১৭

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১৮

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

১৯

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

২০
X