রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ : ২৬ মে ২০২৫, ০১:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

রাণীশংকৈলে কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মজয়ন্তী পালিত

রাণীশংকৈলে কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালন। ছবি : কালবেলা
রাণীশংকৈলে কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালন। ছবি : কালবেলা

‘মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সাম্যের কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মজয়ন্তী পালিত হয়েছে।

রোববার (২৫ মে) সন্ধ্যায় পৌরশহরের ডিগ্রি কলেজ হলরুমে ষড়জ শিল্পীগোষ্ঠীর আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ষড়জ শিল্পীগোষ্ঠীর সভাপতি রেজাউল ইসলাম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রাণীশংকৈল) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান। কাজী নজরুল ইসলামের জীবন ও সাহিত্যকর্ম বিষয়ক প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ নজরুল বিশ্লেষক ড. মাসুদুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তারেক রেজা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লোকসংগীত বিষয়ক গবেষক সৈয়দ জাহিদ হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ, জামায়াতের নায়েবে আমির মিজানুর রহমান, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী প্রমুখ।

আলোচনা শেষে স্থানীয় ও অতিথি শিল্পীদের পরিবেশনায় নজরুল সংগীত ও কবিতা আবৃত্তি পরিবেশিত হয়। অনুষ্ঠানে ষড়জ শিল্পীগোষ্ঠীর পক্ষ থেকে অতিথিদেরকে উত্তরীয় পরিয়ে বরণ এবং শিল্পী ও অতিথিদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

আইনজীবী আমিনুল গণির মৃত্যুতে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের শোক

৭২’র সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে: আসিফ নজরুল

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

বাস খাদে পড়ে নিহত ৪

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

১০

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

১১

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

১২

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

১৩

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

১৪

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

১৫

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

১৬

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

১৭

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

১৮

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

১৯

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

২০
X