সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
পাবনা প্রতিনিধি
প্রকাশ : ২৬ মে ২০২৫, ০৬:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ব্যঙ্গ করায় ছুরিকাঘাতে যুবককে খুন

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

পাবনা সদর উপজেলায় তুচ্ছ ঘটনায় বাকবিতণ্ডার জেরে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

রোববার (২৫ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বাংলাবাজার লঞ্চঘাট এলাকায় ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে সোমবার (২৬ মে) সকাল ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান ওই যুবক।

নিহত রনি হোসেন (২৪) বাংলাবাজার লঞ্চঘাট এলাকার চর কোশাখালী গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রির সহযোগী ছিলেন।

পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার চর কোশাখালী গ্রামের আবাসিক এলাকার সড়ক দিয়ে যাচ্ছিলেন ইমন। এসময় তাকে উদ্দেশ্য করে তুচ্ছ দুএকটি ব্যঙ্গাত্মক কথা বলে রনি। এনিয়ে দুজন বাকবিতণ্ডায় জড়ায়। একপর্যায়ে ইমন তার কাছে থাকা ছুরি দিয়ে রনিকে আঘাত করে। পরে রনিকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পর তার অবস্থার অবনতি হলে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সোমবার সকালে তিনি মারা যান।

এ বিষয়ে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, তুচ্ছ ঘটনায় দুজনের মধ্যে বাকবিতণ্ডা বাধে এবং পরে রনিকে ছুরিকাঘাত করে ইমন। তাদের মধ্যে পূর্বশত্রুতা ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে এবং এর জেরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। রাতেই ঘটনাস্থল থেকে অভিযুক্ত ইমনকে আটক করা হয়েছে। মরদেহ দাফনের পর লিখিত অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১০

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১১

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১২

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৩

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৪

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৫

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৬

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৭

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৮

এনসিপির ফল উৎসবে হামলা

১৯

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

২০
X