সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২৭ মে ২০২৫, ১০:০৫ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াত নেতা এটিএম আজহারের খালাসে সাতক্ষীরায় দোয়ার আয়োজন

এটিএম আজহারুল ইসলাম খালাস পাওয়ায় দোয়ার আয়োজন করেছে সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামী। ছবি : কালবেলা
এটিএম আজহারুল ইসলাম খালাস পাওয়ায় দোয়ার আয়োজন করেছে সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামী। ছবি : কালবেলা

মানবতাবিরোধী অপরাধের মামলায় দীর্ঘ আইনি লড়াইয়ের পর জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম খালাস পেয়েছেন। খালাসের রায় ঘোষণার পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাতক্ষীরা জামায়াতের নেতাকর্মীরা। পাশাপাশি দোয়ারও আয়োজন করেছে জেলা জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (২৭ মে) বিকাল সাড়ে ৫টার দিকে আছরের নামাজের পর শহরের মুন্সিপাড়া জামে মসজিদে এ দোয়ার আয়োজন করা হয়।

দোয়া অনুষ্ঠানে জেলা জামায়াতের আমির উপধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি মাওলানা ওসমান গণি, জেলা কর্মপরিষদ সদস্য ও শহর আমির জাহিদুল ইসলাম, নায়েবে আমির মাওলানা মুস্তাফিজুর রহমান, ফখরুল হাসান লাভলু, আশাশুনি উপজেলা জামায়াতের নায়েবে আমির নূরুল আফছারসহ অনেকে উপস্থিতি ছিলেন।

দোয়া অনুষ্ঠানে জেলা জামায়াত আমির শহিদুল ইসলাম বলেন, আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। একজন নিরপরাধ ব্যক্তিকে অন্যায়ভাবে ফ্যাসিস্ট সরকার এতদিন জেলে বন্দি করে রেখেছিল। সত্যকে কখনও দাবায় কেউ রাখতে পারেনি। আজকের রায় সেটাই প্রমাণ করেছে। দেশবাসীর মতো আমরা সাতক্ষীরা আজকের এই রায়ে ভীষণ খুশি। তিনি বলেন, এটা আমাদের জন্য আনন্দের খবর। এজন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া।

প্রসঙ্গত, এটিএম আজহারুল ইসলাম বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রথম সভাপতি ছিলেন তিনি। গ্রেপ্তারের আগে তিনি জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেগে এনবিসির সাক্ষাৎকার ছেড়ে চলে গেলেন ট্রাম্প

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আজকের নামাজের সময়সূচি

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

১০

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

১১

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

১২

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

১৩

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

১৪

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

১৫

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

১৬

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

১৭

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৮

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

১৯

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

২০
X