কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ২৮ মে ২০২৫, ০৬:২১ পিএম
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় সাপের কামড়ে প্রাণ গেল ২ জনের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কুষ্টিয়ায় পৃথক স্থানে সাপের কামড়ে দুজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ মে) সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

তারা হলেন- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতপুর ইউনিয়নের গবর গাড়া এলাকার মৃত. নাহারুল ইসলামের ছেলে কালু হালসানা (৩৫) ও কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চরজগন্নাথপুর গ্রামের মৃত. করিম প্রামানিকের ছেলে কামরুজ্জামান (৫০)।

কালু হালসানার স্বজনরা জানান, ভোরে বাড়ির পাশে একটি বাগানে আম কুড়ানোর সময় গোখরা সাপ কামড় দেয় তাকে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অন্যদিকে কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চরজগন্নাথপুর এলাকায় রাসেলস ভাইপারের কামড়ে কামরুজ্জামান এক কৃষকের মৃত্যু হয়। বেলা ১১টার দিকে কলা বাগান পরিচর্যার কাজ করার সময় রাসেলস ভাইপার তাকে কামড় দেয়। সাপটি মেরে বস্তায় ভরে হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা নেন কামরুজ্জামান। চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সাপের কামড়ে দুজনের মৃত্যু হয়েছেন। আমাদের সবাইকে আরও সচেতন হতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

১০

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১১

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১২

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১৩

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৪

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৫

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৭

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৮

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১৯

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

২০
X