শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ২৮ মে ২০২৫, ০৮:১৫ পিএম
অনলাইন সংস্করণ

গোডাউন থেকে সাড়ে ১০ লাখ টাকার প্যাকেট দুধ চুরি

গ্রিল কেটে গোডাউন থেকে ৭৯ কার্টুন প্যাকেট দুধ চুরি করে নিয়ে গেছে চোর। ছবি : কালবেলা
গ্রিল কেটে গোডাউন থেকে ৭৯ কার্টুন প্যাকেট দুধ চুরি করে নিয়ে গেছে চোর। ছবি : কালবেলা

শরীয়তপুর সদরে রাতের আঁধারে গ্রিল কেটে গোডাউন থেকে শিশুদের ৭৯ কার্টুন প্যাকেট দুধ (বায়োমিল) চুরির অভিযোগ উঠেছে। যার বাজার মূল্য ১০ লাখ ৫৯ হাজার ৮৯৭ টাকা।

মঙ্গলবার (২৭) দিবাগত রাতে উপজেলার কুড়াশী এলাকায় চুরির এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী এসএম নুরুল হুদা বাদী হয়ে সদরের পালং মডেল থানায় একটি অভিযোগ করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুড়াশী এলাকার দেলোয়ার হোসেন মৃধার বাড়ি ভাড়া নিয়ে ভিটালাক ডেইরি অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানির পরিবেশক হিসেবে গোডাউন দিয়ে ব্যবসা করে আসছেন নুরুল হুদা। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে গোডাউন ঘর বন্ধ করে পাশের রুমে ঘুমাতে যান তিনি। পরে গোডাউন ঘরের পেছনের উত্তর পাশের বেলকনির গ্রিল কেটে ও জানালার থাইগ্লাসের লক ভেঙে গোডাউন ঘর থেকে শিশুদের প্যাকেট দুধ ৭৯ কার্টুন বায়োমিল অজ্ঞাত ব্যক্তিরা চুরি করে নিয়ে যায়।

ভুক্তভোগী এসএম নুরুল হুদা অভিযোগ করে বলেন, আমি রাতে গোডাউন ঘর বন্ধ করে পাশের রুমে ঘুমাতে যাই। সকালে উঠে দেখি বেলকনির গ্রিল কেটে ও জানালার থাইগ্লাসের লক ভেঙে আমার গোডাউন ঘর থেকে ১০ লাখ ৫৯ হাজার ৮৯৭ টাকা বায়োমিল প্যাকেট চুরি হয়ে গেছে। চুরি হওয়ায় আমার অনেক ক্ষতি হয়েছে। প্রশাসনের কাছে আমার দাবি, চোরকে আটক করা হোক। আর চুরি হওয়া পণ্য যেন আমি ফেরত পাই।

শরীয়তপুর সদরের পালং মডেল থানার ওসি মোহাম্মদ হেলাল উদ্দিন কালবেলাকে বলেন, এ বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছি। পরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি নিয়ে তদন্ত চলমান রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X