কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ০৫:৫৯ পিএম
অনলাইন সংস্করণ
বিরোধীদের বিক্ষোভে নিহত ৭০০

তানজানিয়ায় ৯৮ শতাংশ ভোট পেয়ে ফের প্রেসিডেন্ট সামিয়া

সামিয়া সুলুহু হাসান। ছবি : সংগৃহীত
সামিয়া সুলুহু হাসান। ছবি : সংগৃহীত

তানজানিয়ায় বিতর্কিত নির্বাচন ঘিরে দেশজুড়ে বিক্ষোভ চলছে। এ বিক্ষোভে সরকারি বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগের তথ্য প্রকাশ্যে আসছে। সেই সঙ্গে শত শত মানুষ নিহতের আশঙ্কা সত্যে পরিণত হচ্ছে। এমন টালমাটাল পরিস্থিতিতে তানজানিয়ার নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করে।

শনিবারের (১ নভেম্বর) ওই ঘোষণায় জানা যায়, ৯৮ শতাংশ ভোট পেয়ে ফের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সামিয়া সুলুহু হাসান। এরপর তিনি নিজেকে বিজয়ী ঘোষণা করে নতুন সরকারের ঘোষণাও দিয়েছেন।

ঘোষণা অনুযায়ী, বুধবারের নির্বাচনে ৩ কোটি ২০ লাখ ব্যালট কাস্ট হয়। প্রধান নির্বাচন কমিশনার জ্যাকবস এমওয়ামবেগেলে আনুষ্ঠানিক ঘোষণায় বলেন, মোট ভোটারের ৮৭ শতাংশ ভোট পড়েছে। নিরঙ্কুশভাবে সামিয়া নির্বাচিত।

এবারের নির্বাচনে বিরোধী দলকে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হয়নি। এ নিয়ে দেশটিতে বিক্ষোভ চলছে।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির বিরোধী দল চাদেমা পার্টির মুখপাত্র জন কিতোকা বলেছেন, দার-এস-সালামে প্রায় ৩৫০ জন এবং এমওয়ানজাতে ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। যদি অন্যান্য জায়গার নিহতের সংখ্যা আমরা যোগ করি, তাহলে এটি প্রায় ৭০০ জন হবে। নিরাপত্তা বাহিনীর একটি সূত্রও হতাহতের একই সংখ্যা জানিয়েছে বলে উল্লেখ করেছে এএফপি।

তবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, তারা অন্তত ১০০ জন নিহত হওয়ার তথ্য পেয়েছে।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি পদত্যাগ করলে এরপর কী? জেনে নিন সংবিধানের বিধান

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

১০

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

১১

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১২

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১৩

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৫

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৬

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৭

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৮

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৯

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

২০
X