সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২৯ মে ২০২৫, ১০:১১ পিএম
অনলাইন সংস্করণ

সীমান্তে স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

সোনার বারসহ চোরাকারবারি আটক করে বিজিবি। ছবি : কালবেলা
সোনার বারসহ চোরাকারবারি আটক করে বিজিবি। ছবি : কালবেলা

ভারতে পাচারের সময় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি অভিযান চালিয়ে ৪ পিস সোনার বারসহ রুহুল আমিন (৬৫) নামে এক চোরাকারবারিকে আটক করেছে।

বৃহস্পতিবার (২৯ মে) ভোর সাড়ে ৫টার দিকে সাতক্ষীরা ভোমরা সীমান্তের আলিপুর তেঁতুলতলা নামক স্থানে অভিযান চালিয়ে সোনার বারগুলো আটক করে।

সোনার ওজন ৪৫৮ গ্রাম ৬০০ মিলিগ্রাম। বিজিবির তথ্য মতে যার আনুমানিক বাজার মূল্য ৬৬ লাখ ৮০ হাজার ১৮৫ টাকা। এ ঘটনায় বিজিবি বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করেছে।

সাতক্ষীরা সাতক্ষীরা ৩৩-বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বিপুল পরিমাণ একটি সোনার চালান ভারতে পাচার হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপির জোয়ানরা অভিযান চালায়। এসময় ভোমরার বিপরীতে ভারত সীমান্ত পিলার ২/৫ বাংলাদেশের ৪০০ গজ ভেতরে তেতুলতলা এলাকায় একটি ইজিবাইকে চ্যালেঞ্জ করে। এসময় ব্যাটারিচালিত ইজি বাইকে থাকা রুহুল আমিন নামে এক ব্যক্তিকে আটক করে। এসময় তার দেহ তল্লাশি করে কোমরে বিশেষ ব্যবস্থাপনায় রাখা ৪ পিস স্বর্ণের বার ও একটি মোবাইল উদ্ধার করে বিজিবি।

আটক রুহুল আমিন সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর গ্রামের হানিফ মুন্সির ছেলে। উদ্ধারকৃত সোনাগুলো ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননের স্বাধীনতাকামী গোষ্ঠীর সদরদপ্তরে ইসরায়েলি হামলা

পরিবারের জন্য কেনাকাটা করে ফেরার পথে প্রবাসী নিহত

জার্সি পরা মিঠুন সাহার ছবিটি এআই জেনারেটেড

বিরতি ভেঙে নতুন গান নিয়ে ফিরছেন মেহরাব

অধ্যাপিকাকে হত্যা করতে ১৪০০ কিমি পাড়ি দিল দম্পতি

সংসদে আমির হামজা / ‘৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না’

নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মী আটক

গাজীপুর পৌরসভার সাবেক মেয়র মারা গেছেন

ক্লাব ক্যাটাগরি থেকে বোর্ড পরিচালক হলেন যারা

গান শোনাতে ঢাকা আসছেন অনুপম রায়

১০

সংসদে সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা / ‘হাসপাতাল নিজেই আইসিইউতে চলে গেছে’

১১

ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

১২

দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সাঈদ ইব্রাহিম

১৩

প্রেম ভাঙেনি, বরং বিয়ের পথে সজল আলি ও হামজা সোহেল

১৪

শ্রমিকদের বকেয়া পরিশোধ না করেই কারখানা বন্ধের অভিযোগ

১৫

১৯ মে থেকে ৭ জুন : রামিসার জন্য বিচার প্রক্রিয়া যেভাবে এগিয়েছে

১৬

১০০ দিনের যুদ্ধ : টিকে থাকাই কি ইরানের বিজয়?

১৭

পোপ লিওর উন্মুক্ত প্রার্থনায় মাদ্রিদের রাস্তায় লাখো মানুষের ঢল

১৮

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম

১৯

এক বছরেই উধাও সাড়ে ৪ হাজার ডাস্টবিন

২০
X