কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ৩১ মে ২০২৫, ০১:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে ‘কিশোর গ্যাং’ নেতা ইলিয়াসসহ গ্রেপ্তার ৪

গাজীপুরে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার কিশোর গ্যাংয়ের সদস্যরা। ছবি : কালবেলা
গাজীপুরে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার কিশোর গ্যাংয়ের সদস্যরা। ছবি : কালবেলা

গাজীপুরের বাঘের বাজারের কুখ্যাত সন্ত্রাসী, চাঁদাবাজ ও ‘কিশোর গ্যাং’ নেতা ইলিয়াস মোল্লা ও তার তিন সহযোগীকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। শুক্রবার (৩০ মে) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- ইলিয়াস মোল্লা, তার সহযোগী অপু, নাহিদ ও জাহিদ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত আড়াইটার দিকে গাজীপুর সেনা ক্যাম্পের নেতৃত্বে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যদের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে বাঘের বাজার, মাস্টার বারী এলাকার কুখ্যাত সন্ত্রাসী, চাঁদাবাজ ও ‘কিশোর গ্যাং’-এর মূল হোতা ইলিয়াস মোল্লা ও তার সহযোগীদের গ্রেপ্তার করা হয়। এ সময় ইলিয়াস মোল্লার বাসা থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে আসামিদের জয়দেবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

জানা গেছে, ইলিয়াস মোল্লা দীর্ঘদিন ধরে বাঘের বাজার এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস ও জায়ান্ট টেক্সটাইল এলাকায় শ্রমিক অসন্তোষ সৃষ্টির সঙ্গে সরাসরি জড়িত ছিল। ইতিপূর্বে সেনা টহলের সামনেই দেশীয় অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসের মহড়া দেয় ইলিয়াস। ইলিয়াস মোল্লার বিরুদ্ধে জয়দেবপুর থানায় ৪টি মামলা রয়েছে।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিম বলেন, যৌথবাহিনীর অভিযানে চিহ্নিত চাঁদাবাজ ইলিয়াস মোল্লা ও তার তিন সহযোগীকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। ভোরে তাদের জয়দেবপুর থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১০

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১১

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১২

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৩

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৪

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৬

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৭

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৮

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৯

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

২০
X