শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ৩১ মে ২০২৫, ০৫:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

ডোবার পানিতে ডুবে প্রাণ গেল ২ বোনের

ডোবাতে গোসল করতে গিয়ে যমজ দুই বোনের মৃত্যু হয়েছে। ছবি : কালবেলা
ডোবাতে গোসল করতে গিয়ে যমজ দুই বোনের মৃত্যু হয়েছে। ছবি : কালবেলা

শেরপুরে বাড়ির পাশে ডোবায় গোসল করতে গিয়ে যমজ দুই বোনের মৃত্যু হয়েছে। শনিবার (৩১ মে) দুপুরে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের ছোটঝাউয়ের চর নামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

দুই যমজ বোন হলো- ছোটঝাউয়ের চর নামাপাড়ার রিকশাচালক মো. আব্দুস সালামের মেয়ে শিলা ও নীলা (১২)। স্থানীয় ইউপি সদস্য মো. মোখলেছ আলী দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বৃষ্টি শুরু হলে যমজ দুই বোন শিলা ও নীলাসহ চার শিশু বাড়ির পাশে ডোবাতে জমে থাকা পানিতে গোসল করতে যায়। এ সময় হঠাৎ শিলা ও নীলা পানিতে ডুবে যায়। পরে অপর দুই শিশুর চিৎকারে আশপাশের লোকজন ছুটে গিয়ে শিলা ও নীলাকে মৃত অবস্থায় পানি থেকে উদ্ধার করে।

লছমনপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মোখলেছ আলী বলেন, ওই দুই শিশুর বাবা আব্দুস সালাম ঢাকায় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। আজ দুপুরে পানিতে ডুবে তার দুই মেয়ে মারা গেছে। বিষয়টি খুবই দুঃখজনক।

সদর থানার ওসি মো. জুবায়দুল আলম বলেন, পানিতে ডুবে দুজনের মৃত্যুর খবর এখনো পাইনি। বিষয়টির খোঁজ নিচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X