নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ : ০১ জুন ২০২৫, ০৮:৫৫ এএম
অনলাইন সংস্করণ

গরু কিনে বাড়ি ফেরা হলো না রহিমুলের

নিহতের স্বজনদের আহাজারি। ছবি : সংগৃহীত
নিহতের স্বজনদের আহাজারি। ছবি : সংগৃহীত

নওগাঁর নিয়ামতপুরে ট্রাক্টরচাপায় রহিমুল ইসলাম নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (৩১ মে) সন্ধ্যায় উপজেলা কোঁচপাড়া-মানপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রহিমুল ইসলাম (৫৫) উপজেলার রসুলপুর ইউনিয়নের মানপুর গ্রামের মৃত নেজাম উদ্দীনের ছেলে। নিয়ামতপুর থানার ওসি হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পানিহারা এলাকা থেকে ধানবোঝাই একটি ট্রাক্টর নওগাঁয় যাচ্ছিল। অন্যদিকে পোরশা উপজেলার মুর্শিদপুর গরুর হাটে গরু কিনতে মোটরসাইকেলে যাচ্ছিলেন বাবা ও ছেলে। কোঁচপাড়া-মানপুর আঞ্চলিক সড়কের মোড়ে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। অপরদিক থেকে ছেড়ে আসা ধানবোঝাই ট্রাক্টর রহিমুল ইসলামের শরীরের ওপর দিয়ে উঠে গেলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

আরও জানা গেছে, মোটরসাইকেল চালক ছেলে দেলোয়ার হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিয়ামতপুর থানার ওসি হাবিবুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ধানবোঝাই ট্রাক্টর জব্দ করেছি। নিহতের ঘটনায় আইনিপ্রক্রিয়া চলমান রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১০

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১১

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

১২

ভোরে ঝরল ৪ প্রাণ

১৩

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

১৪

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

১৫

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

১৬

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

১৭

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

১৮

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১৯

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

২০
X