কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ০১ জুন ২০২৫, ১২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে র‍্যাবের নিরাপত্তা জোরদার

বিভিন্ন গাড়ি তল্লাশি করছে র‌্যাব সদস্যরা। ছবি : কালবেলা
বিভিন্ন গাড়ি তল্লাশি করছে র‌্যাব সদস্যরা। ছবি : কালবেলা

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ কুমিল্লা জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোর নিরাপত্তায় রোবাস্ট পেট্রোল, বিশেষ টহল ও চেকপোস্ট পরিচালনা করছে র‍্যাব-১১।

শনিবার (৩১ মে) থেকে এ অভিযান চলছে।

র‍্যাব-১১ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে একযোগে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এসব কার্যক্রমের মধ্যে রয়েছে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি, নিয়মিত চেকপোস্ট এবং হাইওয়েতে রোবাস্ট পেট্রোলিং।

ঢাকা থেকে কুমিল্লা ফিরছিলেন নজরুল ইসলাম, দাউদকান্দি এলাকা অতিক্রমের সময় রোববার সকালে কালবেলাকে তিনি বলেন, শুনেছি শনিবার থেকে র‍্যাব মহাসড়কে নিরাপত্তায় কাজ শুরু করেছে। এতে সাধারণ যাত্রীদের মধ্যে এক ধরনের স্বস্তিবোধ হচ্ছে। সড়ক নিরাপদ থাকা জরুরি। এতে ঈদযাত্রা নির্বিঘ্ন হবে। গরুসহ পশু বহনকারী যানবাহনের নিরাপত্তাও এতে নিশ্চিত হচ্ছে দেখে ভালো লাগল।

আরেক যাত্রী ইফতেখার মাহমুদ সুজন বলেন, র‍্যাবের অভিযান দেখে আমার খুব ভালো লাগতেছে। র‍্যাবের চেকপোস্ট ও টহল প্রশংসনীয়।

র‌্যাব-১১ কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বলেন, র‌্যাব-১১ এর দায়িত্বপূর্ণ এলাকায় হাইওয়ে ও কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে ডাকাতি ও ছিনতাই রোধে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাধারণ চেকপোস্টের পাশাপাশি বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়েছে এবং রোবাস্ট প্যাট্রোলিং পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, ঈদের সময় যাত্রীদের চলাচল নির্বিঘ্ন রাখতে মহাসড়ক ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে মলম পার্টি, অজ্ঞান পার্টি, ছিনতাই ও ডাকাতির মতো যেকোনো অপরাধ প্রতিরোধে সাঁড়াশি অভিযান চলছে। আসন্ন ঈদকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ বিশেষ উদ্যোগ অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X