কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুন ২০২৫, ০৮:০৯ এএম
অনলাইন সংস্করণ

কক্সবাজারের ২৩ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী আবছার গ্রেপ্তার

কক্সবাজারে শীর্ষ সন্ত্রাসী আবছার গ্রেপ্তার। ছবি : সংগৃহীত
কক্সবাজারে শীর্ষ সন্ত্রাসী আবছার গ্রেপ্তার। ছবি : সংগৃহীত

কক্সবাজারের কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী ও ‘আবছার গ্রুপ’-এর প্রধান নুরুল আবছার ওরফে আবছারকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। তার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, অস্ত্র ও ডাকাতি মামলাসহ মোট ২৩টি মামলা রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার (০২ জুন) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর থানাধীন রুমালিয়ারছড়া এলাকায় বিশেষ অভিযানে র‌্যাব-১৫ তাকে গ্রেপ্তার করে।

এ সময় সশস্ত্র সন্ত্রাসী নুরুল আবছারকে একটি বিদেশি পিস্তল, একটি ছুরি এবং দুটি ব্ল্যাংক চেকসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া নুরুল আবছার (২৯), কক্সবাজার পৌরসভার দক্ষিণ রুমালিয়রছড়ার মো. রশিদ প্রকাশ রশিদ ড্রাইভারের ছেলে।

র‌্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সন্ত্রাসী নুরুল আবছার স্বীকার করেছে যে, তার নেতৃত্বাধীন সন্ত্রাসী গ্রুপটি এলাকায় আধিপত্য বিস্তার ও জনমনে আতঙ্ক সৃষ্টি করতে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

১০

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

১১

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১২

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১৩

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১৪

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১৫

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১৬

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১৭

ইতিহাসের এই দিনে

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

২০
X