মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
নড়াইল প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুন ২০২৫, ০৫:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

নড়াইলে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

পানিতে ডুবে মৃত্যুর খবরে ছুটে আসেন প্রতিবেশীরা। ছবি : কালবেলা
পানিতে ডুবে মৃত্যুর খবরে ছুটে আসেন প্রতিবেশীরা। ছবি : কালবেলা

নড়াইলের কালিয়ায় পানিতে ডুবে নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই।

বুধবার (৪ জুন) সকাল ১০টার দিকে উপজেলার আটলিয়া গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।

মৃত দুই শিশু হলো— আটলিয়া গ্রামের সৌদি প্রবাসী শিমুল শেখের ছেলে রাহাদ শেখ (২২ মাস) ও একই গ্রামের রিয়াজ শেখের ছেলে রিহান শেখ (২১ মাস)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৯টার দিকে খাওয়া-দাওয়া শেষে শিশু দুজনের মা গৃহস্থালি কাজে ব্যস্ত ছিলেন। এ সময় তারা বাড়ির উঠানে খেলছিল। কিছু সময় পর বাড়ির উঠানে তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে সকাল ১০টার দিকে বাড়ির দক্ষিনপাশে উঠানের সঙ্গেই লাগোয়া ডোবায় তাদের পড়ে থাকতে দেখেন। স্বজনরা তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. লিপিকা রানি বিশ্বাস বলেন, শিশু দুটিকে নিয়ে সকালে হাসপাতালে এসেছিল। ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে শিশু দুটি মারা গেছে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১০

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১১

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১২

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৩

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৪

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৫

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৬

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৭

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৮

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৯

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

২০
X