কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুন ২০২৫, ০৯:৪০ পিএম
অনলাইন সংস্করণ

দুই ভাতিজিকে কুপিয়ে হত্যা, ঘাতক চাচা গ্রেপ্তার

গ্রেপ্তার মাসুক মিয়া (লাল চিহ্নিত)। ছবি : কালবেলা
গ্রেপ্তার মাসুক মিয়া (লাল চিহ্নিত)। ছবি : কালবেলা

মৌলভীবাজারের কমলগঞ্জে দুই ভাতিজিকে কুপিয়ে হত্যার দায়ে ঘাতক চাচা মাসুক মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (০৪ জুন) বিকেলে উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাঠালকান্দি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে, মঙ্গলবার (৩ জুন) বিকালে জমিসংক্রান্ত বিরোধের জেরে চাচা মাসুক মিয়া তার দুই ভাতিজিকে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের স্বামী শহিদ মিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

নিহতরা হলেন- কাঁঠালকান্দি গ্রামের আবু মিয়ার মেয়ে শারমিন আক্তার (২৭), তার ছোট বোন মাছুমা বেগম (২৫)। তাদের মা হাজিরা বেগমকেও কুপিয়ে আহত করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে কাঁঠালকান্দি গ্রামের আবু মিয়া ও তার ভাই মাসুক মিয়ার মধ্যে বিরোধ চলছে। মঙ্গলবার বিকেল ৪টার দিকে মাসুক মিয়া বিরোধপূর্ণ ওই জমিতে হালচাষে বাধা দিলে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে আবু মিয়ার স্ত্রী হাজিরা বেগম ও তার দুই মেয়ে শারমিন ও মাছুমা বেগমকে কুপিয়ে জখম করেন চাচা মাসুক মিয়া। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শারমিন ও মাছুমাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত মা হাজিরাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেটে হাসপাতালে পাঠানো হয়েছে।

কমলগঞ্জ থানার ওসি আবু জাফর মো. মাহফুজুল কবির বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মাসুক মিয়াকে বুধবার বিকেলে গ্রেপ্তার করেছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

একদিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

১০

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১১

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

১২

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

১৩

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

১৪

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৫

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

১৬

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

১৭

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১৮

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

১৯

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

২০
X