লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৫ জুন ২০২৫, ১০:৫২ পিএম
অনলাইন সংস্করণ

আগামী দুই সপ্তাহে বাংলাদেশের আকাশ চকচকে হয়ে যাবে : নিজান

লক্ষ্মীপুরের রামগতিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবিএম আশরাফ উদ্দিন নিজান। ছবি : কালবেলা
লক্ষ্মীপুরের রামগতিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবিএম আশরাফ উদ্দিন নিজান। ছবি : কালবেলা

বিএনপির সহ-শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেছেন, দলের কর্মী হিসেবে নয়, একজন রাজনীতিবিদ ও ফিলোসোফির ছাত্র হিসেবে এটি আমি বিশ্বাস করি। আগামী দুই সপ্তাহের মধ্যে বাংলাদেশের আকাশ একদম চকচকে হয়ে যাবে। নির্বাচনের জন্য সবাই নেমে যাবে। তখন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সব বিশ্বাস-অবিশ্বাস কেটে যাবে।

তিনি আরও বলেন, আশা করি আগামী ১৫ দিনের মধ্যে আমাদের নেতা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুস বিচার ব্যবস্থার রোডম্যাপ দেবেন। জুলাই ঘোষণাপত্র দেবেন। নির্বাচনের রোডম্যাপও ঘোষণা করবেন।

বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বালুরচর উচ্চ বিদ্যালয়ে বিএনপির ওয়ার্ড নেতা নির্বাচনের ভোট কেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, ১০ শতাংশ আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের ৯০ শতাংশ মানুষ ড. ইউনুসকে নিরঙ্কুশ সমর্থন দিয়ে এনেছেন। সারা বিশ্ব যাকে ভালো মানুষ মনে করেন, তার থ্রি জিরো ফিলোসোফি সারা বাংলাদেশে সমাদৃত। সেই মানুষ কাউকে স্টাবলিশ করার জন্য নির্বাচন নিয়ে কিছু করতে পারেন তা আমি বিশ্বাস করি না।

এসময় জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম-আহ্বায়ক হাসিবুর রহমান, রামগতি উপজেলা বিএনপির আহ্বায়ক জামাল উদ্দিন, রামগতি পৌর বিএনপির আহ্বায়ক সাহেদ আলী পটুসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কী সর্বাত্মক যুদ্ধে জড়াবে

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১০

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১১

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১৩

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৪

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১৫

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

১৬

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

১৭

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

১৮

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

১৯

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

২০
X