মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুন ২০২৫, ০৬:৪০ এএম
অনলাইন সংস্করণ

‘ফুল গাছের জন্য মেয়েটি এমন করবে ভাবিনি’

বিথীকে উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ছবি : কালবেলা
বিথীকে উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ছবি : কালবেলা

পটুয়াখালীর মহিপুরে ফুল গাছ কেটে ফেলায় মায়ের সঙ্গে অভিমান করে সুমাইয়া বিথী নামের এক মাদ্রাসাছাত্রী আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (৫ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে মহিপুর সদর ইউনিয়নের নিজ-শিববাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

সুমাইয়া বিথী স্থানীয় বাসিন্দা মো. শাহ আলমের মেয়ে এবং একটি হাফেজি মাদরাসার শিক্ষার্থী ছিল।

জানা গেছে, বাড়ির আঙিনা পরিষ্কার করতে গিয়ে বিথীর মা হালিমা বেগম কয়েকটি ফুল গাছের চারা কেটে ফেলায় মায়ের ওপর অভিমান করে কান্নাকাটি শুরু করে বিথী। মা নতুন করে ফুল গাছ লাগিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তাকে শান্ত করার চেষ্টা করলেও তার অভিমান ভাঙেনি। সে পরিবারের অজান্তে ঘরের মাচায় গিয়ে আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে।

কোথাও না দেখে খোঁজাখুঁজির একপর্যায়ে বিথীর মা মাচায় গিয়ে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তার চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে বিথীকে উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ এসে লাশ থানায় নিয়ে যায়।

বিথীর মা হালিমা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, সামান্য ফুল গাছের জন্য মেয়েটি এমন করবে তা কখনোই ভাবিনি। বলেছিলাম ওকে নতুন করে গাছ লাগিয়ে দেব। কিন্তু আমার কথা শুনলো না। ভীষণ অভিমান নিয়ে আমাদের ছেড়ে চিরতরে চলে গেল।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১০

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১২

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৩

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

১৬

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১৭

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১৮

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১৯

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

২০
X