চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুন ২০২৫, ১০:০৪ এএম
আপডেট : ০৮ জুন ২০২৫, ১০:৫৫ এএম
অনলাইন সংস্করণ

মাংস নিয়ে বোনের বাড়িতে যাওয়া হলো না ভাইয়ের

দুর্ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়। ছবি : কালবেলা
দুর্ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়। ছবি : কালবেলা

কুমিল্লার চৌদ্দগ্রামে মাংস নিয়ে বোনের বাড়িতে যাওয়া হলো না ব্যাটারিচালিত অটোরিকশাচালক শাহাজাহান মিয়ার (৬০)। ঈদুল আজহার দিন বিকেলে বোনের বাড়িতে যাওয়ার পথে বাসের ধাক্কায় নিহত হন তিনি। এ সময় তার সঙ্গে থাকা দুই যাত্রী ছেলে শুভ (৯) ও ভাতিজা কায়সার (৭) গুরুতর আহত হয়েছে।

শনিবার (৭ জুন) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ঘোলপাশা ইউনিয়নে বাবুর্চি চৌরাস্তায় এ দুর্ঘটনাটি ঘটে।

মৃত শাহাজাহান উপজেলার কালিকাপুর ইউনিয়নের কে কে নগর (গিত্তাশাল) গ্রামের মৃত সিদ্দিকের ছেলে।

তথ্যটি কালবেলাকে নিশ্চিত করেছেন মিয়া বাজার হাইওয়ে থানার ওসি সাহাব উদ্দিন।

নিহতের চাচাতো ভাই আবদুল মতিন জানান, আমার চাচাতো ভাই শাহাজাহান মিয়া সম্প্রতি প্রবাস থেকে দেশে এসেছেন। গত তিন দিন আগে একটি ব্যাটারিচালিত অটোরিকশা ক্রয় করেন তিনি। শনিবার ঈদুল আজহার দিন বিকেলে কোরবানির মাংস নিয়ে ছেলে ও ভাতিজাকে সঙ্গে নিয়ে পার্শ্ববর্তী ইউনিয়নের বাবুর্চি গ্রামে বোন হালিমা বেগমের বাড়ির উদ্দেশে যাওয়ার সময় বাবুর্চি বাজার চৌরাস্তা চট্টগ্রামমুখী যাত্রীবাহী বাসচাপা দিলে ঘটনাস্থলে শাহাজাহানের মৃত্যু হয়। সঙ্গে থাকা তার ছেলে ও ভাতিজা গুরুতর আহত হয়েছে।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সোলেমান বাদশা কালবেলাকে জানান, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অপর দুই যাত্রীকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় প্রেরণ করা হয়েছে।

মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক অপূর্ব কালবেলাকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত তিনজনকে হাসপাতালে প্রেরণ করি। ওখানে একজনের মৃত্যু হয়। সড়কে যান চলাচল স্বাভাবিক। নিহতের লাশ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

১০

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

১১

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

১২

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

১৩

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৪

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

১৫

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

১৬

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

১৭

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

১৮

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

১৯

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

২০
X