চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ১০ জুন ২০২৫, ১০:৩০ এএম
অনলাইন সংস্করণ

দর্শনা ইমিগ্রেশনে স্বাস্থ্য বিভাগের সতর্কতা

ভারত থেকে ফেরা যাত্রীর শরীরের তাপমাত্রা স্ক্রিনিং করছে স্বাস্থ্য সহকারী। ছবি : কালবেলা
ভারত থেকে ফেরা যাত্রীর শরীরের তাপমাত্রা স্ক্রিনিং করছে স্বাস্থ্য সহকারী। ছবি : কালবেলা

ভারতের বিভিন্ন স্থানে নতুন করে প্রাণঘাতী করোনা ভাইরাসের অমিক্রন ধরনের নতুন উপধরনের সংক্রমণ দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে বাড়তি সতর্কতা জারি করেছে স্বাস্থ্য বিভাগ।

মঙ্গলবার (১০ জুন) সরেজমিনে দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে গিয়ে দেখা গেছে, ভারত থেকে ফেরা যাত্রীদের শরীরের তাপমাত্রা স্ক্রিনিং করছে কর্তৃপক্ষ।

ইমিগ্রেশন চেকপোস্টের স্বাস্থ্য সহকারী শামীম খান বলেন, স্বাস্থ্য অধিদপ্তরে একটি চিঠি আমরা পেয়েছি। তাতে বলা বলা হয়েছে, ভারতে করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। জেনেটিক সিকোয়েন্স পরীক্ষার মাধ্যমে জানা গেছে সংক্রমণটি অমিক্রন ধরনের এক্সবিবি ধরনের। এ সংক্রমণ যাতে বাংলাদেশে না ছড়ায়, সে লক্ষ্যে সব ভারত ফেরত যাত্রীকে পরীক্ষা করা হচ্ছে।

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হেলেনা আক্তার নীপা বলেন, করোনার এ নতুন ধরনটি আগের যে কোনো ভ্যারিয়েন্টের চেয়ে বেশি ভয়ংকর। আগাম সতর্কতার জন্য দর্শনা চেকপোস্টে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে।

তিনি আরও বলেন, আপাতত আমরা ভারত থেকে আসা যাত্রীদের শরীরের তাপমাত্রা স্ক্রিনিং করে সিমটম বোঝার চেষ্টা করছি। আমাদের এখানে কীট নেই, এ ছাড়া ল্যাবও নেই। ঈদের ছুটি শেষ হলে বিষয়টি নিয়ে মিটিং আছে সিভিল সার্জন অফিসে।

হেলেনা আক্তার নীপা বলেন, এ ভাইরাস প্রতিরোধে আমাদের সবাইকে বেশি সতর্ক ও সচেতন হতে হবে। মাস্ক পরে চলাচল করতে হবে। জনসমাগম এড়িয়ে চলা উত্তম। ইমিউনিটি বুস্টআপ হয় এমন খাদ্য গ্রহণ করতে হবে সবাইকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X