মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ১০ জুন ২০২৫, ০৮:৫৩ এএম
আপডেট : ১০ জুন ২০২৫, ০৯:১৫ এএম
অনলাইন সংস্করণ

বিয়ের অনুষ্ঠানে মাংস নিয়ে সংঘর্ষে আহত ২০

বিয়ের অনুষ্ঠানে গরুর মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। ছবি : সংগৃহীত
বিয়ের অনুষ্ঠানে গরুর মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। ছবি : সংগৃহীত

জামালপুরে মাদারগঞ্জে বিয়েবাড়িতে গরুর মাংস নিয়ে কথাকাটাকাটির জেরে বর ও কনেপক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। সোমবার (৯ জুন) বিকেলে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের গোদাশিমুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- আব্দুল মাজেদ সরদার (৪৮), রিপন সরদার (৪৫), রুকন সরদার (৩৮), বাবু (৩২), লাভলু (৩৫), শহিদুল্লাহ (৩৬), বুরুজ বাবুর্চি (৪৫), আল আমিন (৩০), আলমগীর হোসেন (২৫), মাহফুজ (৩৫), আবু সামা (৪৫) ও মেয়ের নানা আব্দুল মালেক (৫৫)। তাৎক্ষণিক অন্যদের পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারগঞ্জের বালিজুড়ি ইউনিয়নের চরশুভগাছা এলাকার আমিনুর আকন্দের ছেলে আবু বক্কর তারেকের সঙ্গে একই উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের গোদাশিমুলিয়া এলাকার আছাদুল্লাহর মেয়ের বিয়ে হয়। ওই বিয়ের আনুষ্ঠানিকতা হয় সোমবার। অনুষ্ঠানে খাবারের সময় ছেলেপক্ষকে গরুর মাংস নষ্ট না করতে বলা হয়। এ নিয়ে দুপক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় উভয়পক্ষের ২০ জন আহত হন। পরে ছেলেপক্ষ নতুন বউকে না নিয়েই মেয়ের বাড়ি থেকে চলে যান।

চরপাকেরদহ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আলমাছ আলী বলেন, খাবার নিয়ে দুপক্ষের মধ্যে মারামারি হয়েছে। কয়েকজন আহত হয়েছে। মেয়েপক্ষ ছেলেপক্ষকে আটকে রেখেছিল। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে নিয়ে গেছে।

মাদারগঞ্জ মডেল থানার ওসি মো. হাসান আল মামুন বলেন, বিয়েবাড়িতে খাবার নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কয়েকজন আহত হয়েছেন। তবে কেউ গুরুতর আহত হননি। এখনো কেউ লিখিত অভিযোগ করেননি, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১০

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১১

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১২

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৩

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৪

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১৫

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৬

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৭

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৮

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৯

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

২০
X