সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১০ জুন ২০২৫, ০২:০৩ পিএম
অনলাইন সংস্করণ

অটোরিকশার বেপরোয়া গতিই কেড়ে নিল ২ যাত্রীর প্রাণ

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাকের পেছনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক যাত্রী।

মঙ্গলবার (১০ জুন) সকালে বগুড়া-নগরবাড়ী মহাসড়কে শাহজাদপুর উপজেলার মশিপুর এলাকায় সৌরভ ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাবনা জেলার বেড়া উপজেলার হাটুরিয়া গ্রামের কেসমত প্রামাণিকের ছেলে রউফ আলী (৫০) ও একই উপজেলার দাসপাড়া গ্রামের আব্দুস সাত্তারের স্ত্রী তৃষা (২৮)।

পুলিশ সূত্রে জানা গেছে, পাবনার বেড়া থেকে সিরাজগঞ্জের দিকে আসা অটোরিকশাটি বেপরোয়া চালিয়ে আসছিল। যাত্রীরা চালককে বেশ কয়েকবার নিষেধ করলেও তা শোনেননি। এ অবস্থায় অটোরিকশাটি মশিপুর এলাকায় এলে তার সামনে একই দিকে চলা একটি ট্রাক ব্রেক করে। এ সময় বেপরোয়া গতিতে চলা অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান দুই যাত্রী। অপর এক যাত্রীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে পোতাজিয়ায় শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে স্থানীয়রা।

ওই অটোরিকশায় থাকা নিহত তৃষ্ণা খাতুনের ভাই বলেন, বারবার নিষেধ করা সত্ত্বেও বেপরোয়া গতিতে অটোরিকশাটি চালিয়ে আসছিলেন চালক। বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) কিশোর কুমার পাল বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১০

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

১১

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

১২

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

১৩

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

১৪

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

১৫

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

১৬

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

১৭

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

১৮

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতিকে বিকল্প পথ হিসেবে গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

১৯

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

২০
X