বগুড়া ব্যুরো
প্রকাশ : ১০ জুন ২০২৫, ০৩:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

কৃষক সেজে ধানক্ষেত থেকে আসামি ধরল পুলিশ

আসামি শিবলু মিয়াকে ধরে নিয়ে যাচ্ছেন এএসআই শাহিনুর আলম। ছবি : সংগৃহীত
আসামি শিবলু মিয়াকে ধরে নিয়ে যাচ্ছেন এএসআই শাহিনুর আলম। ছবি : সংগৃহীত

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় কৃষক ছদ্মবেশে ধানক্ষেত থেকে অভিনব কৌশলে এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (০৯ জুন) বিকালে উপজেলায় মহাস্থানগড় এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার শিবলু মিয়া শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি চেক জালিয়াতির মামলায় সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শিবগঞ্জ থানার সেকেন্ড অফিসার ব্রজেন চন্দ্র মাহাতোর নেতৃত্বে অভিযানে অংশ নেন এএসআই শাহিনুর আলম। তিনি ধানক্ষেতে কৃষকের বেশে আগে থেকেই অপেক্ষা করেন এবং সঠিক সময়ে আসামিকে চিহ্নিত করে গ্রেপ্তার করেন।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান জানান, টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার চেক জালিয়াতির মামলায় তিনি সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। পরে গ্রেপ্তারি পরোয়ানা মূলে অভিযান চালিয়ে পুলিশ তাকে কৌশলে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

১০

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

১১

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

১২

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

১৩

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

১৪

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

১৫

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১৬

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৭

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১৯

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

২০
X