মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
পাইকগাছা (খুলনা) সংবাদদাতা
প্রকাশ : ১০ জুন ২০২৫, ০৭:৫০ পিএম
অনলাইন সংস্করণ

কপিলমুনি কলেজের পরিচালনা পর্ষদের সভায় সার্বিক উন্নয়নের মাস্টারপ্ল্যান প্রণয়ন 

খুলনার পাইকগাছায় কপিলমুনি কলেজের নবগঠিত পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি : সংগৃহীত
খুলনার পাইকগাছায় কপিলমুনি কলেজের নবগঠিত পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি : সংগৃহীত

খুলনার পাইকগাছার ঐতিহ্যবাহী কপিলমুনি কলেজের নবগঠিত পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। কলেজের কনফারেন্স কক্ষে পরিচালনা পর্ষদের সভাপতি বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান, দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক ও বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের বিশেষজ্ঞ পরীক্ষক আনোয়ার আলদীনের সভাপতিত্বে অধ্যক্ষ ও পর্ষদের সদস্যসচিব হাবিবুল্লাহ বাহারের পরিচালনায় এই সভায় কলেজের সার্বিক কার্যক্রম ও পরিস্থিতি পর্যালোচনা করা হয়।

পর্যালোচনাকালে দেখা যায়, বিগত ১৬ বছর যাবত কলেজের উন্নয়নের বদলে বেপরোয়া লুটপাট ও আওয়ামী লীগের দুর্বৃত্তায়ন হয়েছে। কলেজের শিক্ষার পরিবেশ নষ্ট করা হয়েছে। আর্থিক অবস্থা শূন্যের কোঠায়। কলেজের মেয়েদের কমনরুম, ল্যাবরেটরি, হোস্টেল, ক্লাসরুম, অভ‍্যন্তরীণ রাস্তাসহ প্রায় সবকিছুই দৈন‍্যদশায়।

এই করুণ পরিস্থিতিতে কলেজের আর্থিক বুনিয়াদ শক্তিশালী করা এবং দক্ষিণ খুলনার শ্রেষ্ঠ কলেজে উন্নীত করার জন্য বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করা হয়। এক কোটি টাকার আর্থিক ফান্ড গড়তে সাংবাদিক ও মানবাধিকার কর্মী এসএস মুস্তাফিজুর রহমান পারভেজকে সমন্বয়ক করে ‘কপিলমুনি কলেজ কল্যাণ ফান্ড’ সৃজন করা হয়েছে। একটি শক্তিশালী উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।

এছাড়া কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ মাস্টার্স পর্যন্ত উন্নীতকরণ এবং সমাজকর্ম বিষয়ে অনার্স চালু করার বিষয়ে পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। ৫৮ বছরের ঐতিহ্যবাহী কলেজটিকে সার্বিক উন্নয়নে একটি মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন পাইকগাছা বিএনপির আহ্বায়ক ডাক্তার আব্দুল মজিদ কলেজ পরিচালনা পর্ষদের সদস্য মো. তহিদুজ্জামান মুকুল, শেখ দ্বীন মাহমুদ, সাবরিনা আজমী স্বর্ণা, শেখ ইকবাল হোসেন, অধ্যাপক মো. শফিউল আযম, শারমিন সুলতানা, আকরাম হোসেন জোয়াদ্দার, শিরিন সুলতানা, আব্দুল কুদ্দুস, সাংবাদিক পারভেজ মোহাম্মাদ, জিএম আমিনুল ইসলাম, প্রেস ক্লাবের আহ্বায়ক এইচএম শফিউল ইসলাম এস্কেন্দার মির্জা, ছাত্রনেতা দেবেন ঘোষ, আবু হুরাইরা বাদশা, অ্যাডভোকেট আব্দুল হক এসকেন্দার, আবুল কাশেম হাজরা, যুবদল নেতা আবুল হোসেন, ছাত্রদলের সভাপতি দেবেন ঘোষ ও জাহিদ হাসান উপস্থিত ছিলেন।

এদিকে কলেজ পরিচালনা পরিষদের প্রথম সভায় কপিলমুনি কলেজ উন্নয়নকল্পে পরিচালনা পরিষদের প্রাক্তন ছাত্র-ছাত্রী ও বিশিষ্টজনদের নিয়ে কপিলমুনি কলেজ উন্নয়ন কমিটি গঠন করা হয়। এছাড়া কলেজ পরিচালনা পরিষদের সাবেক সভাপতি ও অবৈধ ভোটের পতিত এমপি নুরুল হকের নামে কলেজ মাঠের নামকরণ বাতিল করে কপিলমুনি কলেজ মাঠ নামকরণের সিদ্ধান্ত গৃহীত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১০

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১১

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১২

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৩

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৪

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৫

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৬

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৯

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

২০
X