মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১২ জুন ২০২৫, ০২:০৪ পিএম
অনলাইন সংস্করণ

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল প্রজাতির মাছ

বঙ্গোপসাগরে ধরা পড়েছে বিরল প্রজাতির টিয়া মাছ বা প্যারট মাছ। ছবি : কালবেলা
বঙ্গোপসাগরে ধরা পড়েছে বিরল প্রজাতির টিয়া মাছ বা প্যারট মাছ। ছবি : কালবেলা

পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে আবু সালেক নামের এক জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির চারটি টিয়া মাছ বা প্যারট মাছ।

বৃহস্পতিবার (১২ জুন) বেলা ১১টার দিকে মাছগুলো আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রের খান ফিস আড়তে নিয়ে আসা হয়। এর আগে বৃধবার (১২ জুন) কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরের পায়রাবন্দরের শেষ বয়া এলাকায় মাছগুলো ধরা পড়ে।

জানা গেছে, চট্টগ্রামের বাঁশখালি থেকে এফবি আল্লাহর দোয়া-৪ নামের একটি ট্রলারে ১৭ জেলে নিয়ে সাগরে মাছ শিকারের জন্য গিয়েছিলেন। চারটি মাছের ওজন পাঁচ কেজি। বড় পোয়া মাছের সঙ্গে নিলামের মাধ্যমে ৫০০ টাকা কেজি দরে এ মাছগুলো ২ হাজার ৫০০ টাকায় কিনে নেন আব্দুল্লাহ নামের এক পাইকারি মাছ ব্যবসায়ী।

স্থানীয়ভাবে মাছগুলোকে টিয়া বলা হলেও এর বৈজ্ঞানিক নাম স্কারাস জুফার। এদিকে মাছগুলো নিয়ে আসার পর এক নজর দেখতে ওই আড়তে ভিড় করেন উৎসুক জনতা।

জেলে আবু সালেক বলেন, বুধবার মধ্যরাতে সাগরে জাল ফেলি। পরে ইলিশ এবং পোয়াসহ অনন্য মাছের সঙ্গে এ টিয়া মাছগুলো ধরা পড়ে। এর আগেও এসব মাছ আমাদের জালে কখনও ধরা পরেনি। এ প্রথম ধরা পড়ল। তবে মাছগুলো পোয়া মাছের সঙ্গেই নিলামে বিক্রি করেছি। ক্রেতা আব্দুল্লাহ বলেন, মাছগুলো বিক্রির জন্য চট্টগ্রামে পাঠানো হবে। ইতোমধ্যে মাছগুলো বরফ দিয়ে সংরক্ষণ করা হয়েছে।

খান ফিসের স্বত্বাধিকারী রহিম খান বলেন, এ ধরনের মাছ অনেক আগেও একবার আমাদের আড়তে এসেছিল। তবে সাইজে অনেক ছোট। মাছগুলো অন্যান্য মাছের সঙ্গে পাইকারি হিসেবে বিক্রি করা হয়েছে।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, মাছগুলো বাংলাদেশে দেখা যায় না। স্কারাস জুফার যা ধোফার প্যারোটফিশ নামেও পরিচিত। এটি স্কারিডে পরিবারের একটি সামুদ্রিক রশ্মি-পাখাযুক্ত মাছ। এ প্যারোটফিশ ওমানের মধ্য থেকে দক্ষিণ উপকূলীয় জলসীমায় পাওয়া যায়। জুফার প্রথম ১৯৯৫ সালে শনাক্ত করা হয়েছিল। এ প্রজাতির প্যারোট মাছ নীল-সবুজ রঙের এবং ৫২ সেন্টিমিটার পর্যন্ত বৃদ্ধি পায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা 

১০

প্রথমবারের মতো উদ্ধার অভিযানে স্পিডবোট ড্রোন ব্যবহার করল যুক্তরাষ্ট্র

১১

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

১২

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

১৩

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

১৪

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

১৫

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

১৬

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

১৭

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

১৮

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

১৯

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

২০
X