মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ১২ জুন ২০২৫, ১১:৩২ পিএম
অনলাইন সংস্করণ

ফুতপাতের কাজে অনিয়ম, সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক লাঞ্চিত

সাংবাদিক এসকে দাশ সুমন। ছবি : কালবেলা
সাংবাদিক এসকে দাশ সুমন। ছবি : কালবেলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের গুহরোডের পাশের ফুটপাতের কাজে অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গিয়ে লাঞ্চিত হয়েছেন এক সাংবাদিক। বৃহস্পতিবার (১২ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনাটি ঘটে। লাঞ্চিত হওয়ায় ওই সাংবাদিক এসকে দাশ সুমন দৈনিক কালবেলার পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এরইমধ্যে সাংবাদিক লাঞ্চিতের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, সাংবাদিক সুমনকে অশ্লীল ভাষায় গালাগাল করে লাঞ্চিত করেছেন এক ঠিকাদার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ১৪ মিনিট ৪৭ সেকেন্ডে একটি ভিডিওতে আরও দেখা যায়, শহরের গুহরোডে রাস্তার পাশের ফুতপাতের উপর পুরাতন টাইলস ভেঙ্গে নতুন টাইলস লাগানোর কাজ চলছিল। এ সময় দুপুরে সেখানে যান দৈনিক কালবেলার শ্রীমঙ্গল প্রতিনিধি ও শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থার সাংগঠনিক সম্পাদক এসকে দাশ সুমন। সেখানে তিনি ফেসবুকে লাইভে এসে টাইলস বসানোর সরঞ্জাম (সিমেন্ট ও বালু) নিজ হাতে দেখানোর চেষ্টা করেন।

যেখানে দেখা যায় বালুর পরিমাণ বেশি আর বিপরীতে সিমেন্ট কম। এ সময় ওই কাজে নিযুক্ত ঠিকাদার কুতুব উদ্দিন ঘটনাস্থলে এসে সুমনকে অশ্লীল ভাষায় গালাগাল করতে থাকে। পরে বিষয়টি নিয়ে দুইজনের মধ্যে বাকবিতণ্ডা হলে এক পর্যায়ে ঠিকাদার সেখান থেকে চলে যান।

এ সময় উপস্থিত লোকজন বলেন, এখানে আগের টাইলসই ভালো ছিল। সেগুলো ভেঙে নতুন করে কাজ করা হচ্ছে। বালুর পরিমাণই বেশি দিচ্ছে তারা। এগুলো কেউ দেখছে না।

এ বিষয়ে কালবেলার শ্রীমঙ্গল প্রতিনিধি এসকে দাশ সুমন বলেন, আমাকে সকাল থেকেই অনেক লোকজন ফোন করে বলছে এখানে কাজের অনিয়ম হচ্ছে। তো আমি সেখানে গিয়ে প্রমাণ রাখার জন্য ফেসবুকে লাইভ করছিলাম। হঠাৎ করেই ঠিকাদার এখানে এসে আমাকে অশ্লীল ভাষায় গালাগাল করতে থাকে। অন্যান্য সাংবাদিকদের নিয়েও একই ভাষায় কথা বলতে থাকেন। আমি ভালো করে লক্ষ্য করেছি, টাইলসের কাজে অনেক অনিয়ম হচ্ছে। আমি এই বিষয়ে থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি।

এই বিষয়ে ঠিকাদার কুতুব উদ্দিনকে একাধিকবার ফোন করলেও তিনি কোনো সাড়া দেয়নি।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শ্রীমঙ্গল পৌরসভার প্রশাসক ইসলাম উদ্দিন বলেন, ফুতপাতের টাইলস বসানো নিয়ে যে অভিযোগ এসেছে তা আমরা খতিয়ে দেখছি। সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১০

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১১

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১২

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৩

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৪

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৫

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৬

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৭

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৮

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৯

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

২০
X