বরগুনা প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুন ২০২৫, ০৮:১০ পিএম
অনলাইন সংস্করণ

বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালের মেঝেতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা

বরগুনায় হাসপাতালের বারান্দায় ও মেঝেতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। ছবি : কালবেলা
বরগুনায় হাসপাতালের বারান্দায় ও মেঝেতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। ছবি : কালবেলা

বরগুনা জেনারেল হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। জেলার বিভিন্ন এলাকা থেকে প্রতিদিনই নতুন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। সরেজমিনে দেখা গেছে, রোগীর সংখ্যা বাড়তে থাকায় হাসপাতালজুড়ে দেখা দিয়েছে তীব্র বেড সংকট। ফলে অনেককে ঠাঁই নিতে হচ্ছে হাসপাতালের বারান্দা ও লিফটের সামনের ফ্লোরে।

হাসপাতালে ভর্তি রোগীরা অভিযোগ করছেন, নিয়মিত চিকিৎসকের সেবা পাচ্ছেন না। এছাড়া প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধের জন্য তাদের বাইরে ক্লিনিক ও ফার্মেসিতে যেতে হচ্ছে।

ভর্তি হওয়া শিল্পী নামের এক রোগী বলেন, আমি এক সপ্তাহ ধরে ভর্তি আছি। কোনো পরীক্ষা হাসপাতালে হয় না, সব বাইরে করাতে হচ্ছে। এমনকি ওষুধও বাইরে থেকে কিনতে হচ্ছে।

রোগীর স্বজন মো. সাইদুল বলেন, আমার খালা ডেঙ্গু পজিটিভ। হাসপাতালে এসে দেখি কোনো বেড নেই, বাধ্য হয়ে ফ্লোরে বিছানা করে চিকিৎসা নিচ্ছি। চার ঘণ্টা পেরিয়ে গেলেও কোনো চিকিৎসক খোঁজ নেননি। রোগীর চাপ বাড়ছে, কিন্তু সেভাবে প্রস্তুতি নেই।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাসকিয়া সিদ্দিকাহ বলেন, গত বছরের তুলনায় এ বছর জুন মাসেই রোগীর সংখ্যা অনেক বেশি। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, তবে চাপ সামলানো কঠিন হয়ে যাচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা খুব জরুরি। সবাই যদি নিজ নিজ বাড়ির আশপাশ পরিষ্কার রাখতেন, তাহলে এত মানুষ আক্রান্ত হতো না।

বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ কালবেলাকে জানান, চলতি বছর এখন পর্যন্ত জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭০৫ জন। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৫ জন। হাসপাতালের ধারণক্ষমতার তুলনায় রোগীর চাপ অনেক বেশি। তাই বাধ্য হয়ে ফ্লোরে ও বারান্দায় বিছানা পেতে চিকিৎসা দিতে হচ্ছে।

সিভিল সার্জন আরও জানান, হাসপাতালের স্যালাইন সংকট নিরসনে পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী দু-এক দিনের মধ্যেই এই সংকট আর থাকবে না। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বরগুনা হাসপাতাল পরিদর্শন করেছেন এবং চিকিৎসাসেবার মান বাড়াতে পদক্ষেপ নিয়েছেন। ইতোমধ্যে দুজন চিকিৎসক ও ১০ জন সিনিয়র নার্স যোগ হয়েছেন, আরও চারজন চিকিৎসককে পদায়ন করা হয়েছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশ গণতান্ত্রিকভাবে আর চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১০

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১১

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১২

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৩

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৪

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৫

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১৬

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

১৭

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

১৮

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১৯

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

২০
X