পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুন ২০২৫, ১০:১৩ পিএম
অনলাইন সংস্করণ

স্কুল থেকে বাড়ি ফেরার পথে দুই শিক্ষার্থীকে ধর্ষণ

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

রাজবাড়ীর পাংশায় স্কুল থেকে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে দুই স্কুল শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার (১৫ জুন) বেলা ১১টার দিকে উপজেলার সরিষা ইউনিয়নের নওড়া বনগ্রামে এ ঘটনা ঘটে।

ধর্ষণের শিকার দুই শিক্ষার্থী স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। আর অভিযুক্ত দুই যুবক হলেন কসবামাজাইল ইউনিয়নের কুঠি-মালিয়াট গ্রামের জেহের আলীর ছেলে মো. হাসমত আলী (১৮) ও একই গ্রামের উজ্জল মন্ডলের ছেলে শিহাব মন্ডল(১৭)।

ভুক্তভোগী ওই দুই শিক্ষার্থী বলে, আমরা স্কুল থেকে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিলাম। এ সময় নওড়া বনগ্রাম এলাকায় এলে সিহাব ও হাসমত আমাদের পথরুদ্ধ করে। এক পর্যায়ে তাদের পকেট থেকে ব্লেড বের করে আমাদের ভয় দেখিয়ে পাশের একটি পানের বরজের মধ্যে ধর্ষণ করে। পরে এ কথা কাউকে বললে আমাদের মেরে ফেলা হবে ভয় দেখানো হয়।

ধর্ষণের শিকার এক শিক্ষার্থীর বাবা বলেন, প্রকাশ্য দিবালকে আমার মেয়েকে ভয় দেখিয়ে ধর্ষণ করা করেছে। ধর্ষকের বিচার চাই। এ বিষয়ে আমি থানায় মামলা করব।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ভিকটিমের পরিবার থানায় অভিযোগ দিতে এসেছে। এ বিষয়ে যথাযথ কার্যক্রম প্রক্রিয়াধীন। পরে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা/এসওআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১০

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১১

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১২

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৩

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৪

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৫

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৬

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৭

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৮

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৯

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

২০
X