চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৫ জুন ২০২৫, ০৭:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

এক মেহেদীর কাছে ৩১টি স্মার্টফোন, অতঃপর...

চোরাই স্মার্টফোনসহ মেহেদী নামে একজন গ্রেপ্তার। ছবি : কালবেলা
চোরাই স্মার্টফোনসহ মেহেদী নামে একজন গ্রেপ্তার। ছবি : কালবেলা

চট্টগ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর খুব কম সদস্য আছেন মেহেদীকে চেনেন না। তার পুরো নাম কেএম মেহেদী হাসান (৩৫)। চট্টগ্রাম নগরীতে মোবাইল চুরি, ছিনতাইয়ের জিডি হলে সর্বপ্রথম পুলিশের সামনে যে নামটি আসে সেটা হলো মেহেদী।

জিডি মূলে অথবা অনুরোধের ক্ষেত্রে হারানো, চুরি ও ছিনতাই হওয়া স্মার্টফোন ফেরত পাওয়ার ক্ষেত্রে মেহেদীর স্মরণাপন্ন হলেই মিলত মোবাইল।

তথ্যমতে, বন্দর নগরীতে মেহেদীর বিশাল নেটওয়ার্ক রয়েছে। তিনি গোপালগঞ্জ জেলার মোকসেদপুর থানার দিগনগর এলাকার কেএম আলমগীরের ছেলে। নগরীতে মোবাইল চুরি, ছিনতাইকে কোন স্পট থেকে করেছে, কোথায় কার হাতে রয়েছে এবং কোথায় বিক্রি হচ্ছে ইত্যাদি সবই মেহেদীর জানা।

মোবাইল চোর চক্রের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত হলেও মেহেদী পুলিশের হাত থেকে ধরাছোঁয়ার বাইরে থেকেছে।

শনিবার (১৪ জুন) দুপুরে নগরীর খুলশী থানাধীন পলিটেকনিক্যাল আগার মোড় এলাকায় অভিযান চালিয়ে ৩১টি চোরাই স্মার্টফোনসহ মেহেদীকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম নগরের খুলশী থানা এলাকায় অভিযান চালিয়ে মোবাইল চোর চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার কাছ থেকে ৩১টি চোরাই স্মার্টফোন উদ্ধার করা হয়।

শনিবার দুপুরে নগরের পলিটেকনিক্যাল আগার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা জানান, উদ্ধার হওয়া ফোনগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ ২০ হাজার টাকা। ফোনগুলো Samsung, Redmi, Realme, OPPO, VIVO, MI, Huawei, Tecno, Maximus, VNUS, Symphony, Google ও Benco ব্র্যান্ডের।

গ্রেপ্তার মেহেদী দীর্ঘদিন ধরে চোরাই মোবাইল ক্রয়-বিক্রয় চক্রের সঙ্গে যুক্ত বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় খুলশী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১০

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১১

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১২

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

১৩

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

১৪

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

১৫

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১৬

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১৭

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১৮

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৯

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

২০
X