রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৫ জুন ২০২৫, ১১:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

কোল্ড স্টোরেজে ভাড়া বৃদ্ধি প্রতিবাদে আলু চাষিদের বিক্ষোভ

রাজশাহীতে কোল্ড স্টোরেজে ভাড়া বৃদ্ধি প্রতিবাদে আলু চাষিদের বিক্ষোভ। ছবি : কালবেলা
রাজশাহীতে কোল্ড স্টোরেজে ভাড়া বৃদ্ধি প্রতিবাদে আলু চাষিদের বিক্ষোভ। ছবি : কালবেলা

কোল্ড স্টোরেজে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে আবারো প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছেন আলু চাষিরা। রোববার (১৫ জুন) দুপুরে পবা উপজেলার বায়া এলাকায় এ কর্মসূচি শুরু করেন তারা।

তাদের অভিযোগ, বাড়তি ভাড়া দিতে না চাইলে কোল্ড স্টোরেজ থেকে এখন আলু বের করতে দেওয়া হচ্ছে না। সময়মত আলু বিক্রি করতে না পারলে তারা লোকসান গুণবেন।

কৃষকেরা জানান, প্রতি কেজি আলুর সংরক্ষণের জন্য আগে ৪ টাকা ভাড়া দিতে হতো তাদের। এবার আলু ওঠার সময় ভাড়া বৃদ্ধি করা হয়েছে। তখনও তারা বিক্ষোভ করেন। কিন্তু ভাড়া কমানো হয়নি। এখন আলু বের করতে গেলে কেজিপ্রতি ৮ টাকা করে চাচ্ছে কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ।

চাষিরা জানান, মৌসুমের শুরুতে ভাড়া বাড়ানো হলে তারা আন্দোলন করেছিলেন। তখন ভাড়া কমানোর আশ্বাস দিয়েছিল প্রশাসন। কিন্তু কৃষকদের দেওয়া কোনো আশ্বাসের বাস্তবায়ন হয়নি। ভাড়া কমানোর কথা থাকলেও এখনো বস্তা প্রতি ৫৬০ টাকা বা কেজিতে প্রায় ৮ টাকা করে নেওয়া হচ্ছে। যারা ৫৬০ টাকা দিচ্ছেন না তাদের আলু বের করতে দেওয়া হচ্ছে না।

রাজশাহী জেলা আলু চাষি ও আলু ব্যবসায়ী সমবায় সমিতির ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের সভাপতি আহাদ আলী, সহসভাপতি আলম আলী, সাধারণ সম্পাদক মো. মিঠু, সহ-সাধারণ সম্পাদক আবদুল গাফফার, কোষাধ্যক্ষ আবদুস সালাম প্রমুখ বক্তব্য দেন।

এ বিষয়ে কথা বলার জন্য রাজশাহী কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুর রহমানকে কয়েকদফা ফোন করলেও তিনি ধরেননি। তাই অভিযোগের ব্যাপারে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

ফিলিস্তিনি বন্দি রাখা কারাগারের চারপাশে কুমিরের পরিখা খনন শুরু করেছে ইসরায়েল

৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

ইকনকে লাখ টাকা দিল কৃষি ব্যাংক, সঙ্গে মাসব্যাপী ছুটি

১৮ হাজার মাখলুকাত বলা কি সঠিক? জানালেন ইসলামি স্কলার

বি-১ বোমারু বিমান ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

গাজী নজরুলকে বহিষ্কারের খবর জানিয়ে সিইসি-স্পিকারকে জামায়াতের চিঠি

১০

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

১১

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

১২

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

১৩

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

১৪

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

১৫

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

১৬

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

১৭

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

১৯

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

২০
X