ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুন ২০২৫, ০৫:২৯ পিএম
অনলাইন সংস্করণ

নিয়মিত নামাজ পড়ে পুরস্কার পেলেন ৫৪ শিশু-কিশোর

নিয়মিত নামাজ আদায় করা শিশু-কিশোরদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। ছবি : কালবেলা
নিয়মিত নামাজ আদায় করা শিশু-কিশোরদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। ছবি : কালবেলা

টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করায় পাবনার ভাঙ্গুড়ায় পুরস্কার পেলেন ৫৪ শিশু-কিশোর। এতে করে মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা করেন আয়োজকরা।

সোমবার (১৬ জুন) পাবনা সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন কর্তৃক আয়োজিত উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের চড়পাড়া ঈদগা মাঠ চত্বরে আনুষ্ঠানিকভাবে নিয়মিত সালাত আদায়কারী ওই শিশু-কিশোরদের মাঝে বাইসাইকেলসহ বিভিন্ন পুরস্কার তুলে দেওয়া হয়।

আয়োজক সূত্রে জানা গেছে, পাবনা সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সমাজ হতে মাদক ও অপরাধ দূর করতে কোমলমতি শিশু-কিশোরদের (৫ থেকে ২০ বছর বয়সী) ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে ৪০ দিন নিয়মিত সালাত আদায়কারীদের মাঝে পুরস্কার বিতরণের ঘোষণা দেয় এই সংগঠনটি। এতে সাড়া দিয়ে পার ভাঙ্গুড়া ইউনিয়নের চরপাড়া জামে মসজিদে ৫৪ শিশু-কিশোর অংশগ্রহণ করেন।

দীর্ঘ ৪০ দিন নিয়মিত সালাত আদায়কারী শিশু-কিশোরদের মধ্যে চারটি বাইসাইকেল, স্কুলব্যাগ, ছাতা ও হাতঘড়ি পুরস্কার হিসেবে বিতরণ করা হয়। রোববার সংগঠনটির আয়োজনে চরপাড়া ঈদগাহ ময়দান চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাজমুন নাহার আনুষ্ঠানিকভাবে শিশু-কিশোরদের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনা ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সভাপতি মো. রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আব্দুল করিম। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির উপদেষ্টা ওমর ফারুক, রাবেয়া মনোয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোসাম্মৎ সাবিহা ইয়াসমিন অনু, দিয়ারপাড়া দাখিল মাদ্রাসার সুপার মনিরুজ্জামানসহ শিশু-কিশোরদের অভিভাবকরা।

এর আগে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, নামাজ যাবতীয় অন্যায় ও খারাপ কাজ থেকে মানুষকে দূরে রাখে। কোমলমতি শিশু-কিশোররা একটানা ৪০ দিন যাবত সালাত আদায় করলে তারা খারাপ পথে যেতে পারবে না। এতে সমাজে অন্যায় ও অপরাধ অনেকাংশ কমে আসবে। পাশাপাশি প্রত্যেকটি পরিবারকে তাদের সন্তানদের প্রতি সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ টিকিট নিয়ে অনিয়ম করছে যুক্তরাষ্ট্র : ইরান

৬৬ জনকে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়, এসএসএসি পাসেই আবেদন

লাল কার্ড দেখলেই ফ্রি পিৎজা

যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

ঢাকার দুই সিটির প্রশাসক সরকারি টাকায় নির্বাচনী প্রচার চালাচ্ছেন: আসিফ

রিকশায় যাওয়ার পথে জজ বান্ধবীর কথা স্মরণ করে অভিজ্ঞতা জানালেন মাহমুদা মিতু

আয়াতুল্লাহ খামেনির জানাজা নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান ইরানের

যাত্রাবাড়ীতে ১৬ হাজার ইয়াবাসহ দক্ষিণাঞ্চলের কুখ্যাত মাদককারবারি গ্রেপ্তার

সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের চেষ্টা

অর্থবছর হিসেবে জুন-জুলাইকে পরিবর্তনের দাবি বিরোধীদলের

১০

আ.লীগের দুই নেতা গ্রেপ্তার 

১১

হাইকোর্টে জামিনের পর জেলগেটে ফের আটক আ.লীগ নেতা

১২

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৩

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

১৪

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

১৫

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

১৬

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

১৭

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

১৮

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

১৯

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

২০
X