ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ১৬ জুন ২০২৫, ০৮:৫৭ পিএম
আপডেট : ১৬ জুন ২০২৫, ১১:৫১ পিএম
অনলাইন সংস্করণ

মাঠে বাবাকে খুন করে বাড়িতে গিয়ে জানাল ছেলে

আটক ঘাতক ফয়সাল হোসেন। ছবি : কালবেলা
আটক ঘাতক ফয়সাল হোসেন। ছবি : কালবেলা

ঝিনাইদহ সদর উপজেলায় ছেলের কোদালের আঘাতে বাবা নিহত হয়েছেন। সোমবার (১৬ জুন) সকালে উপজেলার শঙ্করপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ঝিনাইদহ সদর থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শাহাদাত হোসেন (৬৫) ওই গ্রামের তাইজেল হোসেন ওরফের তাজেরের ছেলে।

এ বিষয়ে নিহতের প্রতিবেশী আবদার হোসেন জানান, সোমবার সকাল সাড়ে দশটার দিকে শাহাদাত হোসেন ও ছেলে ফয়সাল হোসেন নিজেদের মরিচের ক্ষেতে কাজ করতে মাঠে যান। কাজের এক পর্যায়ে তাদের মধ্যে বাগবিতাণ্ডা হয়। পরে ফয়সাল তার হাতে থাকা কোদাল দিয়ে তার বাবার মাথায় আঘাত করেন। এতে প্রচুর রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই শাহাদত হোসেন মারা যান।

বাবার মরদেহ মাঠে ফেলেই ফয়সাল বাড়িতে গিয়ে পরিবারকে বিষয়টি জানায়। পরে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা মাঠে ছুটে গেলে শাহাদাতের লাশ দেখতে পান।

স্থানীয় আলী আজম জানান, নিহত শাহাদাত জামায়াত কর্মী ছিলেন এবং তার ছেলে ফয়সাল মানসিক বিকারগ্রস্ত হিসেবে এলাকায় চিহ্নিত।

আরেক প্রতিবেশী আব্দুল আলীম জানান, ফয়সাল দুই বছর ধরে মানসিক বিকারগ্রস্ত । এর আগে সে তার মাকেও মারধর করে হাসপাতালে পাঠিয়েছিল।

ঝিনাইদহ সদর থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন জানান, ‘পরিবারের দাবি, ফয়সাল মানসিক ভারসাম্যহীন। নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক ফয়সালকে পুলিশ আাটক করেছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১০

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১১

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১২

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১৩

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৪

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৫

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৬

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৭

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৮

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৯

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

২০
X