সিলেট ব্যুরো
প্রকাশ : ১৮ জুন ২০২৫, ০৯:১৩ পিএম
অনলাইন সংস্করণ

জুবাইদা রহমানের জন্মবার্ষিকীতে যুবদলের বৃক্ষরোপণ

ডা. জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন। ছবি : কালবেলা
ডা. জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন। ছবি : কালবেলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (১৮ জুন) দুপুরে মধুশহীদ প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাজার প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেন, আজকের এ দিনটি কেবল জন্মদিন পালন নয়, এটি একজন দেশপ্রেমিক, মানবিক ও পরিবেশবান্ধব ব্যক্তিত্ব ডা. জুবাইদা রহমানের প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক। দেশের বর্তমান রাজনৈতিক সংকটে তিনি তার প্রজ্ঞা ও নীতিশীল অবস্থানের মাধ্যমে যুবসমাজের জন্য এক প্রেরণার উৎস। তার জন্মদিনে বৃক্ষরোপণ করে আমরা পরিবেশ রক্ষার পাশাপাশি একটি সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ার প্রত্যয়ে অঙ্গীকারবদ্ধ হচ্ছি।

তিনি আরও বলেন, বিএনপি সবসময় জনগণের অধিকার, গণতন্ত্র ও পরিবেশের সুরক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। যুবদল তার ধারাবাহিকতায় তরুণ সমাজকে সচেতন ও দায়িত্বশীল করে তুলতে বিভিন্ন সমাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক বলেন, ডা. জুবাইদা রহমান শুধু তারেক রহমানের সহধর্মিণী নন, তিনি নিজ গুণে দেশের একজন সুনামধন্য চিকিৎসক ও আদর্শ নারী। তার জন্মদিনে আমরা যে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছি, তা কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সচেতন বার্তা। পরিবেশ বিপর্যয়ের এ সময় আমাদের দায়িত্ব নিতে হবে, আর যুবসমাজকে সেই পথেই এগিয়ে নিতে চায় যুবদল।

তিনি বলেন, যুবদল শুধু রাজনৈতিক নয়, সামাজিক দায়িত্ব পালনের ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা রেখে চলেছে। এ কর্মসূচি তারই একটি প্রমাণ।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেন, মহানগর যুবদলের সহসভাপতি ময়নুল ইসলাম, সোহেল মাহমুদ, জেলা যুবদলের সহসভাপতি লায়েক আহমদ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক, মো. মুজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম রেজা, বাবলু মিয়া ও জাহিদ হাসান।

এ ছাড়া জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রাজু, মোহাম্মাদ হেলিম খাঁন মাসুদ, মহানগর যুবদলের সহসাধারণ মকসুদুল করিম ইমন, জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক আবু সাঈদ শাহীন, মহানগর যুবদলের সহসাধারণ সম্পাদক শাহিন উদ্দিন আহমদসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ মে থেকে ৭ জুন : রামিসার জন্য বিচার প্রক্রিয়া যেভাবে এগিয়েছে

১০০ দিনের যুদ্ধ: টিকে থাকাই কি ইরানের বিজয়?

পোপ লিওর উন্মুক্ত প্রার্থনায় মাদ্রিদের রাস্তায় লাখো মানুষের ঢল

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম

এক বছরেই উধাও সাড়ে ৪ হাজার ডাস্টবিন

মিমি চক্রবর্তীর বিরুদ্ধে চার্জশিট গঠন নিয়ে বিস্ফোরক তনয় শাস্ত্রী

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি

সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন তামিম

বিএমডিএর ৮৬তম পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত

বিশ্বকাপে ব্রাজিলের তুরুপের তাস হতে পারেন এন্দ্রিক

১০

মোজতবা খামেনির জন্য ‘বিশেষ চিঠি’ নিয়ে ইরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১১

যে কারণে চুক্তির দ্বারপ্রান্তে গিয়েও বারবার ব্যর্থ যুক্তরাষ্ট্র-ইরান

১২

কমলো জেট ফুয়েলের দাম

১৩

রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই

১৪

নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ

১৫

ছাঁটাই শ্রমিকদের পুনর্বহালের দাবি ইসলামী শ্রমিক আন্দোলনের

১৬

স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা

১৭

সংসদে তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব

১৮

সিগারেট খেতে বাঁধা দেওয়ায় খুন

১৯

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

২০
X