ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুন ২০২৫, ০৬:১২ পিএম
অনলাইন সংস্করণ

ছেলের বিরুদ্ধে মারধরের মামলা শতবর্ষী মায়ের  

ইউনুস মোল্লা। ছবি : সংগৃহীত
ইউনুস মোল্লা। ছবি : সংগৃহীত

যাকে গর্ভে ধরেছিলেন, তার হাতেই মারধরের শিকার হলেন এক মা। ঘটনাটি ঘটেছে ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের ধারাখানা গ্রামে।

এ ঘটনায় বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে ঝালকাঠি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ১১০ বছর বয়সী আমিরুল নেছা বাদি হয়ে ছেলে ইউনুস মোল্লার বিরুদ্ধে মামলা দায়ের করেন। আদালতের বিচারক রুবেল শেখ অভিযোগ আমলে নিয়ে আসামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, বৃদ্ধ মা আমিরুল নেছা তিন বছর আগে জমি বিক্রি করে তিন লাখ টাকা তার ছোট ছেলে ইউনুছ মোল্লার কাছে জমা রাখেন। গত ১২ জুন চিকিৎসার জন্য এই টাকা চাইলে মায়ের ওপরে ক্ষিপ্ত হন ছেলে। এক পর্যায়ে তাকে লাথি মারে ইউনুস মোল্লা। এসময় মাটিতে লুটিয়ে পরেন তিনি। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতলে চিকিৎসা করানো হয়। বৃহস্পতিবার দুপরে আদালতে মামলা দায়ের করা হয়।

আদালতের বারান্দায় বসে আমিরুল নেছা বলেন, ‘জমি বিক্রি করে তিন লাখ টাকা ছোট ছেলে ইউনুস মোল্লার কাছে জমা রাখি। চিকিৎসার জন্য টাকার প্রয়োজন হলে আমি ওই টাকা চাইতে যাই। সে টাকা না দিয়ে আমাকে লাথি মারে এতে আমি আমার ডান পায়ে ব্যাথা পাই। কিন্তু এর পরেও আমার ছেলে আমাকে নানা ভাবে হুমকী দিয়ে আসছিল। তাই বাধ্য হয়ে আজ আমি আদালতে মামলা করেছি’।

তবে অভিযুক্ত ইউসুফ মোল্লা তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, আমি আমার মাকে মারধর করেনি। যে মা আমাকে গর্ভে ধারন করেছেন তাকে মারবো কেন। আমার অন্য ভাইরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

মামলার বাদী পক্ষের আইনজীবী মুহাম্মদ সোলায়মান বলেন, এটা অত্যন্ত দুখঃজনক যে ছেলের বিরুদ্ধে মায়ের মামলা করতে হয়। তবে বিজ্ঞ আদালত বৃদ্ধা আমিরুল নেছার অভিযোগ আমলে নিয়ে সরাসরি ওয়ারেন্ট ইস্যু করেছেন। আমরা আশা করছি ন্যায় বিচার পাব।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১০

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১১

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১২

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১৩

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৫

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৬

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৭

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৯

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

২০
X