কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ২০ জুন ২০২৫, ১২:০৯ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় যুবলীগ নেতা

মায়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পেয়েছেন গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রিপন। ছবি : কালবেলা
মায়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পেয়েছেন গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রিপন। ছবি : কালবেলা

মায়ের জানাজায় অংশ নিতে দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রিপন।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর ২টায় কারাগার থেকে মুক্তি পেয়ে তিনি পুলিশ পাহারায় মায়ের জানাজায় অংশ নেন। পরে বিকেল ৪টার দিকে তাকে আবারও কারাগারে ফেরত পাঠানো হয়।

জানা গেছে, রিপনের মা নুরুন্নাহার (৫৬) বুধবার (১৮ জুন) বিকাল ৫টায় ময়মনসিংহের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুর খবর পেয়ে পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে জানাজায় অংশ নেওয়ার অনুমতি চেয়ে লিখিত আবেদন করা হয়।

জেলা প্রশাসন বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সময়সীমা নির্ধারণ করে প্যারোলে মুক্তির অনুমতি দেন। পরে পুলিশ পাহারায় রিপনকে উপজেলার মাওনা ইউনিয়নের মধ্যে পাড়া এলাকায় নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে জানাজায় অংশ নিতে নিয়ে যাওয়া হয়। জানাজা শেষে তিনি স্বল্প সময়ের জন্য স্ত্রী ও সন্তানদের সঙ্গে কথা বলার সুযোগ পান।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী যুবলীগ নেতা তরিকুল ইসলাম রিপনকে প্যারোলে মুক্তি দিয়ে জানাজায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। পরে তাকে যথাসময়ে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে।

গত ১১ ফেব্রুয়ারি নিজ বাড়ি থেকে তরিকুল ইসলাম রিপনকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার ওপর সশস্ত্র হামলা ও একাধিক রাজনৈতিক মামলা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১০

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১১

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১২

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৩

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৪

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৫

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৬

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৭

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৮

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৯

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

২০
X