বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ০১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ঘরে ঢুকে গৃহবধূকে কুপিয়ে হত্যা, বাবা-ছেলে গ্রেপ্তার 

হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা হাওলাদার ও তার ছেলে শফিকুল। ছবি : কালবেলা
হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা হাওলাদার ও তার ছেলে শফিকুল। ছবি : কালবেলা

বরিশালের বাকেরগঞ্জে জমি সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনায় বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২২ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কলসকাঠী ইউনিয়ন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা বাকেরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত গৃহবধূ আসমা বেগম (৫৫) উপজেলার কলসকাঠী ইউনিয়নের কলসকাঠী গ্রামের আবুল হোসেনের স্ত্রী।

গ্রেপ্তারকৃতরা হলেন—এক‌ই গ্রাম কলসকাঠীর জালাল হাওলাদারে ছেলে মোস্তফা হাওলাদার (৪০) ও তার ছেলে শফিকুল ইসলাম (১৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে নিহত আসমা বেগমের স্বামী আবুল হোসেনের সঙ্গে আসামি মোস্তফা হাওলাদার গংদের ঝগড়া হয়। এর জের ধরে গত ১৭ জুন মাগরিবের নামাজের দিকে আসমা বেগমকে বাড়িতে একা পেয়ে ঘরে ঢুকে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে যায় আসামিরা। ওই সময় নিহতের পরিবারের সদস্যরা বাইরে ছিলেন।

নিহতের স্বজনরা জানান, স্বামী আবুল হোসেনকে মোবাইলে তার স্ত্রী আসমা বেগম শেষবারের মতো দেখে যাওয়ার জন্য অনুরোধ করেছিলেন, তিনি বাসায় গিয়ে তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার স্ত্রীকে মৃত বলে ঘোষণা করেন।

এ ঘটনায় গত বুধবার (১৮ জুন) নিহত আসমা বেগমের ছেলে আছিম বিল্লাহ বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, নিহতের ছেলে বাদী হয়ে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার ৫ দিনের মাথায় ওই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। সোমবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X