আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ১২:০৭ এএম
অনলাইন সংস্করণ

আশাশুনি সরকারি কলেজ ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগ কর্মী

সাতক্ষীরার আশাশুনি কলেজ চত্বরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা। ছবি : কালবেলা
সাতক্ষীরার আশাশুনি কলেজ চত্বরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা। ছবি : কালবেলা

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাদের অন্তর্ভুক্ত করে কমিটি গঠন করায় আশাশুনি সরকারি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পদবঞ্চিতরা।

সোমবার (২৩ জুন) সকালে সাতক্ষীরার আশাশুনি কলেজ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে পদবঞ্চিত নেতাকর্মী ও নবগঠিত কমিটির সংক্ষুব্ধ নেতারা।

মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাজার বটতলা চত্বরে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

নবগঠিত আশাশুনি সরকারি কলেজ কমিটির সহসভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্যসচিব ও ছাত্রদলের সাবেক সভাপতি আবু জাহিদ সোহাগ ও যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা হাফিজুল ইসলাম ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ।

কলেজ শাখার নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক মেহেদী ইমরান পলকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহসাধারণ সম্পাদক নাবিল আহমেদ ও পদবঞ্চিত সানাউল হক নিরু ও হুমায়ূন কবির লিমন।

বক্তারা বলেন, আশাশুনি সরকারি কলেজ শাখার ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি সুমন হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তাদির (বারি) ৫ আগস্টের আগে ছাত্রলীগের চিহ্নিত কর্মী হিসেবে কাজ করেছে। যার প্রমাণ সামাজিক যোগাযোগ মাধ্যম ঘাঁটলেই পাওয়া যাবে। ছাত্রলীগের সন্ত্রাসীদের পূণর্বাসনের উদ্দেশ্যে কমিটি গঠন করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার অবমাননা করে চরম ধৃষ্টতা প্রদর্শন করা হয়েছে। তাই অবিলম্বে এ কমিটি বাতিল করে প্রকৃত ত্যাগী নেতা কর্মীদের সমন্বয়ে কমিটি ঘোষণার দাবি জানিয়েছেন পদবঞ্চিত কর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১০

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১১

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১২

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৩

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৪

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৫

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৬

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৭

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৮

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১৯

ব্রাজিলের সামনে এবার মিসর

২০
X