মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুন ২০২৩, ১১:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

হবিগঞ্জে মুয়াজ্জিন হত্যা মামলার বাদীকে হত্যাচেষ্টা

হবিগঞ্জে মুয়াজ্জিন হত্যা মামলার বাদীকে হত্যাচেষ্টা

হবিগঞ্জের মাধবপুরে এক মসজিদের মুয়াজ্জিন ইরফান আলী হত্যা মামলার বাদী বায়জিদ মিয়া লিটনকে পিটিয়ে হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৬ জুন) রাত ৮টার দিকে খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ তাকে উদ্ধার করে। এর সত্যতা নিশ্চিত করে বাদী বায়জিদ লিটন বলেন, ইরফান আলী খুনের আসামিরা লাগোয়া বিজয়নগর থানার চম্পকনগর এলাকায় আত্মগোপনে রয়েছে।

মাধবপুর থানা পুলিশ জানায়, ওই খবর পেয়ে মামলার তদন্ত কর্মকর্তা আতিকুর রহমানের নির্দেশে ঘটনাস্থলে গিয়ে শুনতে পায় বাদীকে আসামির লোকজন আটক করে পিটিয়ে হত্যাচেষ্টা করে। পরে বায়জিদকে সেখান থেকে উদ্বার করে থানায় আনা হয়েছে।

আহত বায়জিদ লিটন জানান, অনেকদিন ধরে ওই এলাকায় অনেক আসামি লুকিয়ে রয়েছে। পুলিশকে জানিয়ে সেখানে গেলে আসামি ও তার স্বজনরা তাকে হত্যার চেষ্টা করেছে। তার অভিযোগ, গত বুধবার (১৪ জুন) বিকেলে আসামিরা চা বাগানে তাকে আটক করে মামলা তুলে নিতে খুনের হুমকি দিয়েছিল। এর একদিন পরই আসামিরা তাকে হত্যার চেষ্টায় মারধর করেছে। যদিও খুনের হুমকির ঘটনায় থানায় বুধবার রাতেই জিডি করে রেখেছিলেন তিনি।

মাধবপুর থানার সহকারী পুলিশ সুপার নির্মুলেন্দু চক্রবর্তী জানান, বাদী বায়জিদ লিটনকে পুলিশ উদ্ধার করেছে। এ ঘটনায় পুলিশ আইনগত ব্যবস্থা নিবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে ৩৭ ক্যাটাগরিতে নিয়োগ, পদ ২৪৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

১০

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১১

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১২

টিভিতে আজ যত খেলা

১৩

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১৪

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৫

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৭

আজকের নামাজের সময়সূচি

১৮

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৯

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

২০
X