কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ২৬ জুন ২০২৫, ০৮:৫৮ এএম
অনলাইন সংস্করণ

শিক্ষকের ভুলে পরীক্ষা দেওয়া হলো না দুই শিক্ষার্থীর

গাজীপুরের চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজ। ছবি : সংগৃহীত
গাজীপুরের চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজ। ছবি : সংগৃহীত

প্রবেশপত্র না পাওয়ায় শেষ পর্যন্ত এইচএসসি পরীক্ষা দিতে পারছেন না গাজীপুরের চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজের দুই শিক্ষার্থী। বৃহস্পতিবার (২৬ জুন) অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ায় ক্ষুব্ধ শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।

জানা গেছে, চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ১৭৪ শিক্ষার্থী বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য অনলাইনে ফরম পূরণ করেন। গত ১৫ জুন ১৭২ জনের প্রবেশপত্র প্রতিষ্ঠানে পৌঁছালেও বিজ্ঞান বিভাগের মো. হাসানুজ্জামান ও বাণিজ্য বিভাগের ইকবাল হোসেন রিজভীর প্রবেশপত্র আসেনি।

আরও জানা গেছে, বিষয়টি জানার পর শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রুহুল আমিনের সঙ্গে যোগাযোগ করেন। তিনি শিক্ষা বোর্ডের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দেন; কিন্তু বুধবার রাত পর্যন্ত প্রবেশপত্র না পাওয়ায় শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন।

শিক্ষার্থী ইকবাল হোসেন রিজভী বলেন, নির্বাচনী পরীক্ষা দিয়ে, ফি জমা দিয়ে ফরম ফিলাপ করেছি। দিনরাত লেখাপড়া করে পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছি। সহপাঠীরা যখন লেখাপড়ার জন্য টেবিলে, তখন আমরা প্রবেশপত্রের জন্য কলেজে অবস্থান করছি। কিন্তু প্রবেশপত্র না পাওয়ায় এবার পরীক্ষা দিতে পারছি না। আমার স্বপ্ন শেষ হয়ে গেছে।

বিজ্ঞান বিভাগের মো. হাসানুজ্জামান বলেন, প্রবেশপত্র না পাওয়ায় পরীক্ষা দিতে পারছি না। শিক্ষকদের ভুলের জন্য আজ আমাদের এ অবস্থা হয়েছে।

চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রুহুল আমিন বলেন, দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের ভুলের কারণে ওই সমস্যার সৃষ্টি হয়েছে। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এক্ষেত্রে ফি জমা হলেও দুই শিক্ষার্থীর পূরণ করা অনলাইন ফরম বোর্ডে খুঁজে পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, বোর্ড কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমাধানের জন্য যোগাযোগ করেছি। কিন্তু ১৯ জুন পর্যন্ত সময়সীমা থাকায় সেটি আর সমাধান করা যায়নি।

কালবেলা/এসআই/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে আনল রুয়ান্ডা

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

চোরাই মোটরসাইকেলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা জোরদারে জাতীয় কাঠামোয় ভিপিএল মডেল অন্তর্ভুক্তি জরুরি

১০

ইউক্রেন বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

১১

আল আকসা প্রাঙ্গণে ৩ সহস্রাধিক ইসরায়েলির প্রবেশের অভিযোগ

১২

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলা গাছ কাটার ঘটনায় তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন

১৩

কোমরের চিকিৎসা নিতে সিঙ্গাপুরের হাসপাতালে ধর্মমন্ত্রী

১৪

জামায়াতের দায়িত্বশীলদের দ্বীনি যোগ্যতা অর্জন করতে হবে: গোলাম পরওয়ার

১৫

শনিবার জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 

১৬

রাতের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১৭

২০৩০ বিশ্বকাপেই আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে থিয়াগো মেসিকে?

১৮

সুয়ারেজ ট্যাংকে আটকা ১২ ঘণ্টা, শেষ মুহূর্তে যেভাবে প্রাণে বাঁচলেন রাজমিস্ত্রি

১৯

‘প্রশ্নটা বিব্রতকর’, পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি

২০
X