সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ২৬ জুন ২০২৫, ১১:৫৬ এএম
আপডেট : ২৬ জুন ২০২৫, ০১:১৩ পিএম
অনলাইন সংস্করণ

ভেঙে গেল ৬৩ কোটি টাকার নির্মাণাধীন সেতুর গার্ডার

গড়াই নদীর ওপর নির্মিত প্রায় ৬৪ কোটি টাকার নির্মাণাধীন সেতুর গার্ডার ভেঙে গেছে। ছবি : কালবেলা
গড়াই নদীর ওপর নির্মিত প্রায় ৬৪ কোটি টাকার নির্মাণাধীন সেতুর গার্ডার ভেঙে গেছে। ছবি : কালবেলা

রাজবাড়ীর পাংশায় প্রায় ৬৪ কোটি টাকার নির্মাণাধীন সেতুর গার্ডার ভেঙে গেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। যান্ত্রিক ত্রুটির কারণে গার্ডারটি ভেঙে গেছে বলে জানিয়েছে ঠিকাদার কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৪ জুন) বিকেলে এ ঘটনা ঘটে।

উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, ২০২০ সালে পল্লি সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্পের আওতায় রাজবাড়ী জেলার পাংশা উপজেলা ও মাগুরা জেলার শ্রীপুর উপজেলার মাঝ দিয়ে বয়ে যাওয়া গড়াই নদের ওপর ৬৫০ মিটার দীর্ঘ পিএসসি গার্ডার সেতুটির নির্মাণ শুরু হয়। কাজটি করছে এম.এম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৬৩ কোটি ৯১ লাখ টাকা। ২০২৩ সালে নির্মাণকাজ শেষ করার কথা থাকলেও দুই দফা মেয়াদ বাড়িয়েও এখনো ৮০ শতাংশ কাজ শেষ হয়নি।

আরও জানা গেছে, মঙ্গলবার বিকেলে নির্মাণকাজ চলাকালে সেতুর ৭ নম্বর স্প্যানের দুই নম্বর গার্ডারটি ভেঙে যায়। ভেঙে যাওয়া গার্ডারটি সেতুর ৭ নম্বর স্প্যানের দুটি পিলারের ওপর হেলে পড়ে রয়েছে। গার্ডারটির দুই স্থানে ভাঙন দেখা গেছে। পাশে থাকা এক নম্বর গার্ডারটি বেঁকে গেছে।

প্রতিষ্ঠানের ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রজেক্ট ম্যানেজার বিজন কুমার বলেন, একটি গার্ডার পড়ে গেছে এটা ঠিক। তবে বাতাসের কারণে না, কারণ একটি গার্ডারের ওজন ১৭০ টন। হাইড্রোলিক জ্যাকের মাধ্যমে গার্ডারটি শিফটিং করার সময় গার্ডারটি পড়ে যায়। এ ছাড়া অন্য কোনো সমস্যা নেই।

অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত পাংশা উপজেলা প্রকৌশলী খন্দকার রাহাত ফেরদৌস বলেন, কাজ করার সময় যান্ত্রিক ত্রুটির কারণে এ ঘটনা ঘটেছে। ঊর্ধ্বতন কর্মকর্তা সরেজমিন বিষয়টি দেখে পরামর্শ দেবেন। সে অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১০

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১১

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১২

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৩

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৪

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৫

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৬

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৭

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৮

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৯

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

২০
X