ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ০৬:১৭ পিএম
আপডেট : ২৯ জুন ২০২৫, ০৬:২৭ পিএম
অনলাইন সংস্করণ

সিলিকন ভ্যালিতে চাকরি পেলেন ইরফান, বেতন সাড়ে তিন কোটি

মোহাম্মদ ইরফান উদ্দিন। ছবি : সংগৃহীত
মোহাম্মদ ইরফান উদ্দিন। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে অবস্থিত বিশ্বের অন্যতম ধনী ও বড় প্রযুক্তি জোন প্রতিষ্ঠান সিলিকন ভ্যালিতে চাকরি পেয়েছেন মোহাম্মদ ইরফান উদ্দিন। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধর্মপুর ইউনিয়নের পূর্ব ধর্মপুর কমিনিউটি বাজারের হাবিলাস গোমস্তার বাড়ির প্রবাসী মোহাম্মদ নেজাম উদ্দিনের ছেলে।

জানা গেছে, স্থানীয় প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা শেষে ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন ইরফান। সেখানে অষ্ঠম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি, এসএসসিতে বিজ্ঞান বিভাগ থেকে ও চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসিতেও জিপিএ-৫ পান। এরপর ভর্তি হন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে। স্নাতক শেষ করেন ২০১৬ সালে। দেশে চাকরি খুঁজেও ছিলেন বেকার। পরে ওয়ালটনে চাকরি পেয়ে অভিজ্ঞতা অর্জন করেন৷

অবশেষে সিলিকন ভ্যালির এআই প্রতিষ্ঠান অ্যাস্টেরা ল্যাবসে ইলেকট্রিক্যাল প্রোডাক্ট ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি পেলেন তিনি। এ চাকরি পেতে যুক্তরাষ্ট্রের ওয়াইয়োমিং থেকে ক্যালিফোর্নিয়া যেতে হয়েছে বহুবার। ৯ ধাপে ইন্টারভিউ দিতে গিয়ে একদিনে টানা ৭টি ইন্টারভিউতে পাঁচ ঘণ্টারও বেশি সময় দেন। বার্ষিক সাড়ে তিন কোটি টাকা বেতন, প্রথম বেতনের সঙ্গে ৩০ লাখ টাকার সাইনিং বোনাস, শেয়ার ও অন্যান্য সুযোগ-সুবিধাসহ মাসিক ২৯ লাখ টাকা বেতন পাবেন তিনি।

ইরফানের বাবা নেজাম উদ্দিন কালবেলাকে বলেন, দেশে চাকরিতে থেকেও ইরফানের স্বপ্ন ছিল সিলিকন ভ্যালিতে কাজ করার। সেই স্বপ্নকে পুঁজি করে উচ্চশিক্ষার জন্য সে ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ওয়াইয়োমিংয়ে ফুল ফান্ডিং স্কলারশিপে মাস্টার্সে ভর্তি হয়। মাস্টার্সে অধ্যয়নকালে চাকরি খুঁজে কৃত্রিম বৃদ্ধামাত্রার প্রতিষ্ঠান সিলিকন ভ্যালিতে নিয়োগ পায়।

ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ আলমগীর হোসেন কালবেলাকে বলেন, আমাদের একজন মেধবী প্রাক্তন ছাত্রের এমন অভাবনীয় অর্জনে আমরা আনন্দিত ও গর্বিত। তার অর্জন বিদ্যালয়ের ভবিষ্যৎ শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হবে।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোজাম্মেল হক চৌধুরী কালবেলাকে বলেন, ধর্মপুরের প্রান্তিক জনপদ থেকে বিশ্বের সর্ববৃহৎ প্রযুক্তি জোনে নিয়োগ পেয়ে ইরফান দৃষ্টান্ত স্থাপন করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

১০

‘শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না, কার্যকরও করতে হবে’

১১

পল্লবীর সেই ধর্ষণ ও হত্যা মামলা : আদালতে যা প্রমাণিত হলো

১২

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / রায়ের পর কাঁদছেন স্বপ্না, নির্বাক সোহেল

১৩

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

১৪

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

১৫

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

১৬

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

১৭

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

১৮

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

১৯

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

২০
X