নড়িয়া (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ১০:৩২ পিএম
অনলাইন সংস্করণ

সন্তান জন্মের পর হাসপাতালেই এইচএসসি পরীক্ষা দিলেন ইশা

এইচএসসি পরীক্ষার্থী ইশা আলম। ছবি : কালবেলা
এইচএসসি পরীক্ষার্থী ইশা আলম। ছবি : কালবেলা

অদম্য মনোবল ও শিক্ষার প্রতি অগাধ ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন শরীয়তপুরের এক এইচএসসি পরীক্ষার্থী। শরীয়তপুর সরকারি কলেজের মানবিক শাখার শিক্ষার্থী ইশা আলম (১৮) সন্তান জন্মদানের মাত্র দুই দিন পর হাসপাতালের বিছানায় বসেই অংশ নেন বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায়।

পারিবারিক সূত্রে জানা যায়, শরীয়তপুর সদর উপজেলার তুলাশার গ্রামের বাসিন্দা মো. শাহ আলম সিকদারের মেয়ে ইশার বিয়ে হয় ২০২৩ সালের ২৮ জুন কাশাভোগ এলাকার মাহবুবুর রহমান তুষারের সঙ্গে। তুষার ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত।

সন্তানসম্ভবা অবস্থায়ই চলতি এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন ইশা। গত বৃহস্পতিবার বাংলা প্রথম পত্র পরীক্ষার পর শুক্রবার রাতে প্রসববেদনা শুরু হলে তাকে শহরের একটি ক্লিনিকে ভর্তি করা হয়। ওই রাতেই তিনি কন্যাসন্তানের জন্ম দেন।

শারীরিক দুর্বলতা সত্ত্বেও রোববার (২৯ জুন) সকাল ১০টায় বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় অংশ নেন তিনি। অধ্যক্ষের অনুমতি নিয়ে কলেজের একজন নারী শিক্ষক ও একজন নারী পুলিশ সদস্যের উপস্থিতিতে ক্লিনিকেই পরীক্ষার ব্যবস্থা করা হয়।

ইশার স্বামী মাহবুবুর রহমান তুষার জানান, ইশা সবসময় পড়াশোনাকে গুরুত্ব দিয়েছে। সন্তান জন্মের পরপরই সে পরীক্ষায় বসবে- এটা কল্পনাও করিনি। কলেজ কর্তৃপক্ষের প্রতি আমরা কৃতজ্ঞ।

ইশা আলম বলেন, আমার স্বপ্ন বিচারক হওয়া। নারী অধিকার ও ন্যায়ের পক্ষে কাজ করতে চাই। কঠিন সময়ে পাশে থাকা সবার প্রতি আমি কৃতজ্ঞ।

সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ওয়াজেদ কামাল কালবেলাকে বলেন, মানবিক বিবেচনায় পরীক্ষার বিশেষ ব্যবস্থা করা হয়েছে। ইশার হাতের লেখা ছিল চমৎকার এবং সে মনোযোগের সঙ্গে পরীক্ষা দিয়েছে। মেয়েরা যেন সব বাধা অতিক্রম করে এগিয়ে যেতে পারে- এই আমাদের প্রত্যাশা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১০

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১১

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১২

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১৩

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১৪

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১৫

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

১৭

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

১৮

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৯

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

২০
X