ঢাকা (দোহার) প্রতিনিধি
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ০৮:১৪ এএম
আপডেট : ০২ জুলাই ২০২৫, ০৯:৩০ এএম
অনলাইন সংস্করণ

ঢাকায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

হারুনুর রশিদ ওরফে হারুন মাস্টার। ছবি : সংগৃহীত
হারুনুর রশিদ ওরফে হারুন মাস্টার। ছবি : সংগৃহীত

ঢাকার দোহার নয়াবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হারুন মাস্টারকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (২ জুলাই) সকাল ৬টার দিকে উপজেলার বাহ্রা স্কুলের কাছে এ ঘটনা ঘটে।

নিহত হারুনুর রশিদ ওরফে হারুন মাস্টার উপজেলার নয়াবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি। তিনি বাহ্রা গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, সকাল ৬টার দিকে তারা গুলির শব্দ শোনা গেছে। ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, বাহ্রা স্কুলের কাছে হারুনুর রশিদের রক্তাক্ত দেহ পড়ে আছে। তাকে উদ্ধার করে দোহার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত হারুনুর রশিদের ভাতিজা মো. শাহিন বলেন, প্রতিদিনের মতো আজ ভোরে নামাজ শেষে চাচা হাঁটতে বের হন। তখন তিন যুবক তাকে গুলি করে ফেলে রেখে যায়। কারা ও কেন তাকে হত্যা করল, আমরা বুঝতে পারছি না।

দোহার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নুসরাত তারিন বলেন, মরদেহের মাথা, ঘাড় ও শরীরে ছয়টি গুলির চিহ্ন পাওয়া গেছে।

দোহার থানার ওসি হাসান আলী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্থানীয় কারও সঙ্গে পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে কি না, তা খোঁজ নেওয়া হচ্ছে।

কালবেলা/এসআই/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া সিটি করপোরেশনের ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

১৮ মন্ত্রীর ‘এসকর্ট’ প্রত্যাহার, যাদের থাকছে

খুলনায় টিকিট কালেক্টরের মরদেহ উদ্ধার

এক সপ্তাহ বিদ্যুৎ শাটডাউন থাকবে কুড়িগ্রামে

যেসব টুথপেস্টে মেলেনি ‘মাইক্রোপ্লাস্টিক’

‘নদীতে ২৮ বার বাড়ি ভাঙছে, এখন কোথায় যাব তার উপায় নেই’

মেসিকে ছাড়াই দল ঘোষণা

খুলনা বিশ্ববিদ্যালয়ে গবেষণা / অল্প লবণাক্ত পানিতে গলদা-রুইয়ের মিশ্র চাষে সাফল্য

মাদক মামলায় ছাত্রদল নেতা কারাগারে

যুদ্ধের মধ্যেও সামরিক শক্তি বাড়াচ্ছে ইরান, যুক্ত হলো নতুন প্রযুক্তি

১০

দুই উপজেলার বাসিন্দাদের রক্তক্ষয়ী সংঘর্ষ, টেঁটাবিদ্ধ হয়ে নারী নিহত

১১

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্য ৬৩.৪ বিলিয়ন ডলার

১২

‘পূর্ণ আত্মসমর্পণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের ওপর হামলা অব্যাহত থাকবে’

১৩

ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা, করলেন হেনস্তার অভিযোগ

১৪

ব্যাংক কর্মীদের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ দুই মাসে নিষ্পত্তি করতে হবে

১৫

দলের বড় জয়ে উজ্জ্বল হৃদয়-সাকিব

১৬

জাতীয় উদ্ভাবন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৭

গ্যাসের সংকট দ্রুত নিরসনে সরকারকে পদক্ষেপ গ্রহণের আহ্বান জামায়াতের  

১৮

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি কুচক্রী মহলের ষড়যন্ত্র: এনএফটিই

১৯

ইএসডিও গবেষণা / বাজারের বেশিরভাগ টুথপেস্টেই মিলেছে ‘মাইক্রোপ্লাস্টিক’

২০
X