মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ১১:৫১ পিএম
অনলাইন সংস্করণ

৭ জেলেসহ বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, অতঃপর...

উদ্ধার হওয়া সাত জেলেসহ অন্যান্যরা। ছবি : কালবেলা
উদ্ধার হওয়া সাত জেলেসহ অন্যান্যরা। ছবি : কালবেলা

বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে সাত জেলেসহ একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। বুধবার (০২ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে রেসকিউ টিম ও স্থানীয় জেলেদের সহযোগিতায় সাত জেলের সবাইকে জীবিত উদ্ধার করা হয়েছে।

কুয়াকাটা টুরিস্ট পুলিশ, নৌ পুলিশ এবং স্থানীয় জেলেদের এ উদ্ধার কাজে সহযোগিতা করে। সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। উদ্ধারকৃতরা বর্তমানে বাসায় অবস্থান করছেন।

উদ্ধারকৃত জেলেরা হলেন- মাহবুব মাঝি (৩১), হাসান (৩৬), মামুন ( ৩২), তানজিল (২৮), ইসমাইল (৩০), মোস্তফা (৫০) ও তানিম (২০)। উদ্ধারকৃত জেলেদের মধ্যে ৬ জন কুয়াকাটার বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা। অন্যজন পার্শ্ববর্তী উপজেলা তালতলীর বাসিন্দা বলে পরিচয় নিশ্চিত করেন টুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার ভোররাতে মাছ শিকারের উদ্দেশ্যে সমুদ্র যাত্রা করেন মাহবুব মাঝিসহ সাতজন জেলে। সমুদ্র উত্তাল থাকায় ঢেউয়ের তোরে সমুদ্রে ট্রলারটি নিমজ্জিত হয়।

ট্রলারে থাকা বয়া ও ফ্লুট নিয়ে সমুদ্রে প্রায় ১০ ঘণ্টা ভাসতে থাকেন। পরে অন্য জেলেদের সহযোগিতায় টুরিস্ট পুলিশ ও নৌ-পুলিশের সদস্যরা তাদের উদ্ধার করেন।

উদ্ধার হওয়া জেলে মাহবুব মাঝি বলেন, আমরা ভোর চারটায় সমুদ্রে মাছ ধরার উদ্দেশ্যে রওনা করি। সমুদ্র উত্তাল থাকার কারণে আমাদের ট্রলারটি সাগরে ডুবে যায়। ট্রলারে থাকা বয়া নিয়া ২ জন ভাসতে থাকলে অন্য একটি ট্রলার প্রথমে তাদেরকে উদ্ধার করে। পরে পুলিশ ও স্থানীয় ভাইদের সহযোগিতায় বাকিদের উদ্ধার করা হয়।

এ বিষয়ে কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মন্ডল বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্পিড বোট নিয়ে ৫ জেলেকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছি। প্রাথমিক চিকিৎসা শেষে সবাই তাদের পরিবারের কাছে ফিরে গিয়েছেন।’

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে অভিজিৎ দিপকের প্রতিক্রিয়া

বহিষ্কার হলেন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান

এইচএসসির ৫ বিষয়ের পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

চনপাড়াকে স্থায়ীকরণে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিপু ভূঁইয়ার

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হাতুড়িপেটা করল সন্ত্রাসীরা

রাতভর পাল্টাপাল্টি হামলা রাশিয়া-ইউক্রেনের

পর্যটকদের ভিসামুক্ত থাকার মেয়াদ কমাতে যাচ্ছে থাইল্যান্ড

পেয়ারা দোকানিকে মারধর ছাত্রদল নেতার, প্রতিবাদে সিনিয়রকে পা ভাঙার হুমকি

পরবর্তী রাষ্ট্রপতি কে, সেটি নির্ধারণের প্রক্রিয়া জানালেন মির্জা ফখরুল

১০

ঝালকাঠিতে মাদকসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

১১

সাত মাসে সিলেটে হাম ও নিউমোনিয়ায় ১০৮ জনের মৃত্যু

১২

পুলিশি নির্যাতনের অভিযোগে ভারতজুড়ে নীরব মোমবাতি মিছিলের ডাক সিজেপির

১৩

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৪

মানবাধিকার ইস্যুতে ইইউর অবস্থানকে ‘ভণ্ডামি’ বলল ইরান

১৫

শিশু ইসরাফিলের চিকিৎসায় প্রয়োজন ১০ লাখ টাকা

১৬

জুলাই অভ্যুত্থানে পেশাজীবীদের সক্রিয় ভূমিকা ছিল: শামসুজ্জামান দুদু

১৭

সাঙ্গু নদে ইঞ্জিনচালিত নৌকাডুবি, পর্যটক নিখোঁজ

১৮

দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা

১৯

৪৩ সাংবাদিককে হত্যার বিচার দ্রুত নিশ্চিতের দাবি বিপিজেএফের

২০
X