কালবেলা প্রতিবেদক, নারায়ণগঞ্জ
প্রকাশ : ১৭ জুন ২০২৩, ০৪:১৫ এএম
অনলাইন সংস্করণ

ফতুল্লায় চার্জার ফ্যান বিস্ফোরণ, নিহত বেড়ে ৪

ফাইল ছবি
ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুর এলাকায় চার্জার ফ্যান বিস্ফোরণে বাবা-মা ও বোনের পর এবার মারা গেলেন দগ্ধ টুটুল মন্ডল (২৫)।

বৃহস্পতিবার রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত চারজনের মৃত্যু হলো।

ওই ঘটনায় দগ্ধ ৫ জনের মধ্যে এখন একমাত্র বেঁচে আছে ছোট্ট মেহজাবিন (৭)। আইসিইউতে একাই কাতরাচ্ছে সে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। মেহজাবিনের মা ইতিমধ্যেই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো তরিকুল ইসলাম টুটুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৯ জুন সকালে ফতুল্লার কাশীপুর এলাকায় বিস্ফোরণে সালাম মন্ডলসহ তার পরিবারের ৫ জন দগ্ধ হয়। দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

এ ঘটনায় এখন পর্যন্ত নিহতরা হলেন- সালাম মন্ডল (৫৫), তার স্ত্রী বুলবুলি বেগম (৪০), ছেলে টুটুল মন্ডল (২৫), মেয়ে সোনিয়া (২২)।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১০

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১১

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১২

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৩

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৪

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৫

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৬

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৭

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৮

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

১৯

বিয়ের চাপে প্রেমিকাকে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

২০
X