ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ০৩:০১ পিএম
অনলাইন সংস্করণ

তালাক দেওয়া স্ত্রীকে ১৭ দিন ধরে ধর্ষণের অভিযোগ

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী। ছবি : কালবেলা

ঝালকাঠির নলছিটিতে তালাক দেওয়ার পর ১৭ দিন আটকে রেখে প্রাক্তন স্ত্রীকে ‘ধর্ষণের’ ঘটনা ঘটেছে। অভিযোগের তীর উপজেলার দপদপিয়া ইউনিয়নের তিমিরকাঠী এলাকার আজিজ মোল্লার ছেলে গোলাম রাব্বির বিরুদ্ধে।

শনিবার (৫ জুলাই) দুপুরে নলছিটি উপজেলা প্রেস ক্লাবে ভুক্তভোগী নারী সাবেক স্বামীর বিরুদ্ধে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

লিখিত অভিযোগে তিনি বলেন, ২০১৯ সালের ২ আগস্ট গোলাম রাব্বির সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর সে আমার কাছে যৌতুক দাবি করে শারীরিক নির্যাতন চালাত। আমার পরিবার থেকে তাকে ৭ লাখ টাকা দেওয়া হয়। সেই টাকা দিয়ে আমার সাবেক স্বামী বরিশাল বেলতলা ভাড়া বাসায় রেখে প্রবাসে চলে যায়।

ভুক্তভোগী বলেন, প্রবাসে থাকাকালীন বিভিন্ন কথা প্রসঙ্গে আমাকে মৌখিক তালাক দেয় এবং চলে যাওয়ার কথা বলে। পরে আমি কাজির মাধ্যমে গত ১৬ ফেব্রুয়ারি তালাক দিই। সে বিদেশ থেকে আসার পরদিন গত ১৯ মার্চ ঢাকায় আমার বড় বোনের বাসায় চলে যাই। সেখান থেকে আমাকে নিয়ে ২৯ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত বেলতলা ভাড়া বাসায় নিয়ে আমাকে তালাবদ্ধ করে ধর্ষণ করে। পরে আমি তার বাসা থেকে পালিয়ে আসি।

তিনি আরও বলেন, পরে আমার দপদপিয়া কয়া এলাকার এমদাদুল হকের ছেলে জাহিদুল ইসলামের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পরে আমার বিরুদ্ধে আদালতে স্বর্ণ ও নগদ টাকা নেওয়ার মিথ্যা মামলা দেয় রাব্বি এবং মিথ্যা অপবাদ দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। মামলার কারণে ১৩ দিন কারাগারে থাকার পরে আমার জামিন হয়। আমাদের হত্যাসহ বিভিন্ন হুমকি দেন এখন আমরা নিরাপত্তাহীনতায় রয়েছি।

অভিযুক্ত প্রাক্তন স্বামী গোলাম রাব্বি অভিযোগ অস্বীকার করে বলেন, এগুলো মিথ্যা ও ভিত্তিহীন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নারীর বর্তমান স্বামী জাহিদুল ইসলাম ও শ্বশুর ইমদাদুল হক উপস্থিত ছিলেন।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

তিন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক চেয়ারম্যান ও নির্বাহী সচিব নিয়োগ দিল সরকার

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১০

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১১

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১২

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১৪

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১৫

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১৬

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১৭

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১৮

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১৯

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

২০
X