মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ১২:০৫ পিএম
আপডেট : ০৫ জুলাই ২০২৫, ১২:২৬ পিএম
অনলাইন সংস্করণ

ইফতারের আগমুহূর্তে সাপের কামড়ে প্রাণ গেল বৃদ্ধার

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : কালবেলা
মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : কালবেলা

জামালপুরের মাদারগঞ্জে সাপের কামড়ে রাবেয়া বেগম নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার জোড়খালী ইউনিয়নের চরগোলাবাড়ী এলাকার স্টিল ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

রাবেয়া বেগম (৬০) ওই এলাকার শহিদ মন্ডলের স্ত্রী।

পরিবার সূত্রে জানা গেছে, রাবেয়া শুক্রবার সারাদিন রোজা ছিলেন। ইফতারের আগমুহূর্তে বাড়ির পেছনে তাদের ছাগল চিৎকার করছিল। পরে উঠান থেকে পেছনে যাওয়ার জন্য চলাচলের গলি দিয়ে যাওয়ার সময় একটি বিষাক্ত সাপ তার পায়ে কামড় দেয়। এ সময় তিনি চিৎকার শুরু করলে পরিবারের লোকজন চিকিৎসার তাকে স্থানীয় কবিরাজের কাছে নেন।

অবস্থার অবনতি হলে রাত সাড়ে ৮টার দিকে মাদারগঞ্জ উপজেলা ১০০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়। কিছুক্ষণের মধ্যে তিনি মারা যান।

মৃতের ছোট ছেলে ভিক্কু মন্ডল বলেন, আমার মা সারাদিন রোজা ছিলেন। ইফতারের আগমুহূর্তে বাড়ির উঠান থেকে ঘরের পেছনে যাওয়ার সময় একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। সাপে কামড়ের বিষয়টি মা চিৎকার করে আমাদের বলেন।

মাদারগঞ্জ ১০০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক ডা. সাব্বির আহমেদ বলেন, রাবেয়া নামে সাপে কাটা রোগীকে জরুরি বিভাগে আনার ১০ মিনিটের মধ্যে মারা যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X