ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ০৭:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ের কথা বলে বাড়িতে ডেকে নিল প্রেমিক, অতঃপর...

অনশনরত প্রেমিকা। ছবি : সংগৃহীত
অনশনরত প্রেমিকা। ছবি : সংগৃহীত

বগুড়ার ধুনট উপজেলায় বিয়ের দাবিতে নাজমুল হাসান (৪০) নামে এক ব্যবসায়ীর বাড়িতে ২ দিন ধরে অবস্থান নিয়েছেন তার প্রেমিকা (২৭)। প্রেমিকার দাবি, বিয়ের কথা বলে তাকে বাড়িতে ডেকে নিয়ে বিয়ে না করে বাড়ি ছেড়ে পালিয়েছেন নাজমুল।

এ ঘটনায় শনিবার (৫ জুলাই) দুপুর ১২টায় ভুক্তভোগী সিমা খাতুনের বাবা বাদী হয়ে নাজমুল হাসানের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

প্রেমিক নাজমুল হাসান উপজেলার চৌকিবাড়ি গ্রামের মোমতাজুর রহমানের ছেলে এবং প্রেমিকা একই গ্রামের মেয়ে।

শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই প্রেমিকা বিয়ের দাবিতে প্রেমিক নাজমুল হাসানের ঘরে বসে অবস্থান কর্মসূচি পালন করছেন। এর আগে শুক্রবার বিকেল সাড়ে ৩টায় নাজমুল হাসান বিয়ের কথা বলে তাকে বাড়িতে ডেকে নিয়ে বিয়ে না করে শনিবার সকালে বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন।

থানায় অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১২ বছর আগে নাজমুল ও তার এ প্রেমিকার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন ধরে তার সঙ্গে প্রেমের সম্পর্ক টিকিয়ে রাখেন নাজমুল। কিন্তু তার সঙ্গে নাজমুলকে বিয়ে করাতে রাজি হয়নি নাজমুলের পরিবার। এ অবস্থায় পরিবারের লোকজন নাজমুলের অন্যত্র বিয়ে ঠিক করে। এ বিষয়টি টের পেয়ে প্রেমিকা নাজমুলের সঙ্গে যোগাযোগ করে। এ সময় বিয়েতে রাজি হয়ে তাকে বাড়িতে নিয়ে নাজমুল কৌশলে নিরুদ্দেশ হয়।

এ বিষয়ে ভুক্তভোগী প্রেমিকা বলেন, প্রায় ১২ বছর ধরে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক। ফাঁদে ফেলে নাজমুল আমার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছে। বিভিন্ন স্থানে ঘুরতে নিয়ে গেছে। এরপর থেকেই নাজমুলকে বিয়ের জন্য চাপ দিচ্ছি। এখন বিয়ের কথা বলে বাড়িতে ডেকে এনে নিরুদ্দেশ হয়ে গেছেন নাজমুল। নাজমুলের পরিবারও এ সম্পর্ক মানতে নারাজ। এ পরিস্থিতিতে বাধ্য হয়েই অবস্থান কর্মসূচি শুরু করি। বিয়ে না করলে আত্মহত্যার পথ বেছে নিতে হবে।

ধুনট থানার এসআই হায়দার আলী কালবেলাকে বলেন, এ ঘটনায় মেয়েটির বাবা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

১০

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

১১

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

১২

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

১৩

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

১৪

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

১৫

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

১৬

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

১৭

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

১৮

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

১৯

মহিলা দল নেত্রীর অডিও ভাইরাল / ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

২০
X