তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ০৬:৫৮ এএম
আপডেট : ০৬ জুলাই ২০২৫, ০৭:২৪ এএম
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে সিসিএসের মতবিনিময় সভা

সিসিএসের মতবিনিময় সভা। ছবি : কালবেলা
সিসিএসের মতবিনিময় সভা। ছবি : কালবেলা

ভোক্তা হলে সচেতন, বন্ধ হবে অনিয়ম, ভোক্তা বাঁচলে বাঁচবে দেশ, সিন্ডিকেট মুক্ত হবে বাংলাদেশ- স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে ভোক্তা অধিকার বিষয়ক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ জুলাই) সকাল ১১টায় শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সভার আয়োজন করে জেলা কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস)। সিসিএসের সুনামগঞ্জ জেলা শাখার কো-অর্ডিনেটর শাহিনা চৌধুরী রুবিথর সভাপতিত্বে ও ওবায়দুল হক মিলনের সঞ্চলনায় মতবিনিময় সভায় জেলার ১২টি উপজেলার সদস্যরা উপস্থিতি ছিলেন।

সভায় বক্তব্য রাখেন সাবেক সমন্বয়কারী (সিসিএস) জাহিদ হাসান চৌধুরী, কালবেলা প্রতিনিধি শওকত হাসান, নুরুল হক, আব্দুস সামাদ আফিন্দী, এম এ বারী সিদ্দিকী, শাহাবুদ্দিন সিহাব, শহিদুল ইসলাম রেদুয়ান, আবুল হাসান, নিজাম উদ্দিন, তোফাজ্জল ইসলাম, মেহেদী হাসান প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, বাজার ব্যবস্থায় স্বচ্ছতা আনতে হলে ভোক্তাদের অধিকতর সচেতন হওয়া জরুরি। খাদ্যে ভেজাল, ওজনে কারচুপি, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, মূল্য না লেখা ও অতিরিক্ত দামে পণ্য বিক্রির বিরুদ্ধে আইন প্রয়োগের পাশাপাশি ভোক্তাদের সচেতনতাও প্রয়োজন।

বক্তারা আরও জানান, জেলার বিভিন্ন উপজেলায় ভোক্তা অধিকার নিয়ে নিয়মিত সভা, কর্মশালা ও সচেতনতামূলক ক্যাম্পেইন চালাবে সিসিএস সুনামগঞ্জ জেলা শাখা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

১০

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

১১

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

১২

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

১৩

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১৪

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৫

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১৭

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৮

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১৯

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

২০
X